ঢাকা ১১:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশের সঙ্গে কাজ করতে চীন ও মালয়েশিয়া ঐকমত্য পোষণ করেছে: মাহদী আমিন ভিসা চালুর ঘোষণা: স্বাগত জানাল পশ্চিমবঙ্গের মন্ত্রী ও বিধায়করা ফ্যামিলি কার্ড আপনাকে খুঁজতে হবে না, পৌঁছে যাবে আপনার দোরগোড়ায়’ মাদককারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ ভূমিমন্ত্রীর চট্টগ্রামে সেপটিক ট্যাংকে নেমে প্রাণ গেল ৪ জনের বাংলাদেশ একদিন বিশ্বকাপে খেলবে: আর্জেন্টিনার রাষ্ট্রদূত পবিত্র আশুরা উপলক্ষে দেশবাসীকে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের শুভেচ্ছা টাঙ্গাইলে ‘জনতার সংযোগ’ কার্যক্রমের উদ্বোধন বৈশ্বিক জনস্বাস্থ্য সুরক্ষায় দ্রুত পদক্ষেপের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর দক্ষ মানবসম্পদ গড়তে শিক্ষায় বিনিয়োগ বাড়াচ্ছে সরকার: আমান উল্লাহ আমান

স্যামুয়েলসের ক্যামিওতে সহজ জয় ‍কুমিল্লার

আকাশ স্পোর্টস ডেস্ক:

বাংলাদেশ প্রিমিয়ার লিগের পঞ্চম আসরে নিজেদের প্রথম ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কাছে ৮ উইকেটের বড় ব্যবধানে হেরে গেছে চিটাগংভাইকিংস। টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৪৩ রান তোলে চিটাগং। জবাবে মারলন স্যামুয়েলসের ১৮ বলে খেলা ৩৫ রানের ক্যামিওতে ১৬ বল হাতে রেখেই জয় তুলে নেয় কুমিল্লা।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নামা চিটাগং উড়ন্ত সূচনা  এনে দেন দুই ওপেনার সৌম্য সরকার ও লুক রনকি। ওপেনিং জুটিতে ৫.৫ ওভারে ৬৩ রান তুলে নেন তারা। যেটি এবারের বিপিএলের ব্যাটিং পাওয়ারপ্লেতে সর্বোচ্চ সংগ্রহ। ২১ বলে ৪০ রান করে মোহাম্মদ নবীর বলে অলোক কাপালির হাতে ধরা পড়েন রনকি।

এরপর চিটাগংয়ের ইনিংস ভালই এগিয়ে নিতে থাকেন আরেক ওপেনার সৌম্য সরকার ও মুনাবীরা। দলীয় ১০১ রানে মুনাবীরার বিদায়ের পর চিটাগংয়ের ব্যাটিং লাইনআপের মেরুদণ্ড ভেঙে দেন তরুণ পেসার মোহাম্মদ সাইফউদ্দিন। ১৪তম ওভারে সৌম্য সরকার ও আনামুল হককে সাজঘরে পাঠিয়ে ‍কুমিল্লাকে ম্যাচের নিয়ন্ত্রণে বসান তিনি।

দলের মিডল অর্ডার ব্যাটসম্যানদের ব্যর্থতায় শেষ পর্যন্ত ২০ ওভারে ১৪৩ রানের বেশি তুলতে পারে নি আসরে প্রথম ম্যাচ খেলতে নামা চিটাগং। শেষের দিকে ১৩ বলে ১৮ রান করে অপরাজিত ছিলেন সিকান্দার রাজা।

৪ ওভারে ২৪ রান খরচায় ৩ উইকেট নিয়ে কুমিল্লার সফলতম বোলার মোহাম্মদ সাইফউদ্দিন। ২৯ রান খরচায় ২ উইকেট নিয়েছেন ডোয়াইন ব্র্যাভো।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশের সঙ্গে কাজ করতে চীন ও মালয়েশিয়া ঐকমত্য পোষণ করেছে: মাহদী আমিন

স্যামুয়েলসের ক্যামিওতে সহজ জয় ‍কুমিল্লার

আপডেট সময় ০৫:২৪:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ নভেম্বর ২০১৭