ঢাকা ০৩:১৫ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

হঠাৎ বিয়ের প্রস্তাব দিয়ে বসলেন টম হ্যাঙ্কস

আকাশ বিনোদন ডেস্ক:
অস্কার জয়ী ছবি ‘ফরেস্ট গাম্প’ এর সেই ফরেস্টকে মনে আছে? বোকাধরনের ফরেস্ট যেন কিছুতেই তার বান্ধবী জেনিকে বলতে পারছিলেন না তার ভালোবাসার কথা। ফরেস্ট গাম্প ছবিতে সেই বোকা ছেলের চরিত্রে অভিনয় করে বিখ্যাত হয়ে আছেন দুই বারের অস্কার জয়ী অভিনেতা টম হ্যাঙ্কস। নিজে ভালোবাসার কথা বলতে না পারলেও এবার কিন্তু অন্যকে ভালোবাসার বাঁধনে ঠিকই বেঁধে দিলেন এই হলিউড ‘সুপার স্টার’। টমের কল্যাণেই রায়ান ম্যকফারলিং পেয়ে গেল তার ভালোবাসার মানুষ নিক্কি ইয়ংকে।
অনেক দিন থেকেই নিক্কিকে গোপনে ভালোবেসে যাচ্ছিলেন রায়ান। কিন্তু বলার সাহসটা হয়ে উঠছিল না। অবশেষে বই এর মোড়ক উন্মোচন মঞ্চে হাজার হাজার মানুষের সামনে টম হ্যাঙ্কস রায়ানের হয়ে নিক্কিকে জিজ্ঞেস করে বসলেন ‘ নিকি তুমি কি রায়ানকে বিয়ে করতে রাজি আছো?’
আর একদমই দেরি না করে নিক্কি উত্তর দেন, ‘হ্যাঁ, অবশ্যই’।
শনিবার টম হ্যাঙ্কস সেদিন গিয়েছিলেন টেক্সাসের একটি ‘বুক ফেস্টিভ্যালে’। সেখানে তার লেখা নতুন বই ‘আনকমন টাইপ : সাম স্টোরিজ’ বইটি নিয়ে দর্শকদের সাথে দারুণ আড্ডা দেন এ তারকা।
Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

হঠাৎ বিয়ের প্রস্তাব দিয়ে বসলেন টম হ্যাঙ্কস

আপডেট সময় ০৮:২৪:৫৪ অপরাহ্ন, সোমবার, ৬ নভেম্বর ২০১৭