ঢাকা ০২:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতীয় পতাকা আমাকে প্রতি মুহূর্তে সততা-দায়িত্বের কথা মনে করিয়ে দেয় আর্জেন্টিনাকে নিয়ে ব্যঙ্গ করে গান গাওয়ায় ১৭ শিক্ষার্থীকে পেটালেন শিক্ষক গাজী নজরুলের আরেকটি ভিডিও ভাইরাল, ‘নতুন তরুণীকে’ ঘিরে আলোচনা তুঙ্গে রাষ্ট্রপতির সঙ্গে শেখ হাসিনার ফোনালাপ, যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী তিন দাবিতে শনিবার সোহরাওয়ার্দী উদ্যানে সুফিবাদী সুন্নি মহাসমাবেশ ১১২ টাকায় সরকারি চাকরি সরকারের স্বচ্ছতার নিদর্শন: ত্রাণমন্ত্রী বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম লাইফ সাপোর্টে সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান ককরোচ জনতা পার্টির চুয়াডাঙ্গা সীমান্তে ৫ জনকে পুশইনের চেষ্টা প্রতিহত করলো বিজিবি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা চলছে

বগুড়ায় বাসের ধাক্কায় প্রাণ গেল সেনাসদস্য ও তার ছেলের

অাকাশ জাতীয় ডেস্ক:

বগুড়ার শাজাহানপুরে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে এক সেনা সদস্য ও তার শিশু ছেলে নিহত হয়েছেন। শনিবার বেলা আড়াইটার দিকে উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের টিএমএসএস ফিলিং স্টেশন এলাকায় মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় তার স্ত্রী নিগার সুলতানা হীরার (২৪) অবস্থা আশঙ্কাজনক।

নিহতরা হলেন- বগুড়া সেনানিবাসে কর্মরত কর্পোরাল নজরুল ইসলাম (২৬০১৯৭১) ও তার সাড়ে তিন বছরের শিশু ছেলে রফিউল ইসলাম নাফি। নিহত নজরুল মানিকগঞ্জের ঘিওর উপজেলা সদরের মৃত নকিব উদ্দিনের ছেলে। বিকেলে শাজাহানপুর থানার উপ-পরিদর্শক (এসআই) হুমায়ন রশিদ চৌধুরী হতাহতদের পরিচয় নিশ্চিত করেন।

ঘটনার পরপরই অভিযান চালিয়ে মহাসড়কের শেরপুর এলাকা থেকে শেরপুর থানা পুলিশের সহযোগিতায় বাসটিকে আটক করা হয়। তবে চালক ও চালকের সহকারীর ব্যাপারে নিশ্চিত কোনো তথ্য দিতে পারেননি এসআই হুমায়ন রশিদ চৌধুরী।

শাজাহানপুর থানার ওসি জিয়া লতিফুল ইসলাম বলেন, পরিবার নিয়ে মোটরসাইকেল যোগে সেনা সদস্য মো. নজরুল ইসলাম বগুড়া শহরের দিকে যাচ্ছিলেন। উক্ত স্থানে পৌঁছালে ঢাকাগামী এসআস ট্রাভেলসের একটি এসি যাত্রীবাহী বাসের (ঢাকা মেট্রো-ব-১১-৬১৭৫) সঙ্গে সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই বাবা-ছেলে নিহত হন। নজরুলের স্ত্রী নিগার সুলতানা হীরাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে বগুড়া সম্মিলিত সামরিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে সেখানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতীয় পতাকা আমাকে প্রতি মুহূর্তে সততা-দায়িত্বের কথা মনে করিয়ে দেয়

বগুড়ায় বাসের ধাক্কায় প্রাণ গেল সেনাসদস্য ও তার ছেলের

আপডেট সময় ০১:৫৫:২২ পূর্বাহ্ন, রবিবার, ৫ নভেম্বর ২০১৭