ঢাকা ০৬:০৯ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কৃত্রিম বুদ্ধিমত্তা এখন প্রযুক্তিগত পরিবর্তনের মূল চালিকাশক্তি: ক্রীড়া প্রতিমন্ত্রী সরকারের ভাবমূর্তি যেন ক্ষুণ্ন না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে : ধর্মমন্ত্রী দুই লাখ টন তেল নিয়ে দুটি জাহাজ বন্দরে নোঙর করেছে: চিফ হুইপ কারাবন্দি আ.লীগ নেতার মৃত্যু এনসিপির সমর্থনে চট্টগ্রাম সিটিতে নির্বাচন করতে চান মঞ্জু, দাবি বাকেরের লাল মুক্তিবার্তা ও ভারতীয় তালিকার কয়েক হাজার অমুক্তিযোদ্ধা বাদ কুড়িগ্রামে করলা চুরির অভিযোগে স্ত্রীকে গাছে বেঁধে নির্যাতন কোনো অবস্থাতেই গণপিটুনি বা মব মেনে নেওয়া হবে না: ডা. জাহেদ নিউজিল্যান্ড সিরিজ নিয়ে আশাবাদী রফিক ৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত হয়েছে: প্রধানমন্ত্রী

দেখেন উনি ফিরে আসেন কিনা : প্রধানমন্ত্রী

অাকাশ নিউজ ডেস্ক:

বিএনপি চেয়ারপাসন খালেদা জিয়া গত শনিবার দুই মাসের জন্য লন্ডন গেছেন। বিষয়টি নিয়ে সোমবার মন্ত্রিপরিষদের নিয়মিত বৈঠক শেষে অনির্ধারিত আলোচনার সূত্রপাত করেন একজন মন্ত্রী। বৈঠক সূত্রে জনা গেছে, এ সময় ওই মন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করে খালেদা জিয়ার লন্ডন সফরের বিষয়টি উত্থাপন করেন। এ সময় ওই মন্ত্রীর দিকে তাকিয়ে প্রধানমন্ত্রী মন্তব্য করেন, ‘দেখেন উনি (খালেদা জিয়া) ফিরে আসেন কিনা?’

সোমবার সচিবালয়ের মন্ত্রিপরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত মন্ত্রিপরিষদের নিয়মিত বৈঠকে উপস্থিত ছিলেন এমন একাধিক মন্ত্রী বিষয়টি নিশ্চিত করেন।

সূত্র জানায়, এ সময় আলোচনায় অংশ নিয়ে অনেকেই সন্দেহ প্রকাশ করে বলেন, উনি (খালেদা জিয়া) মামলার ভয়ে দেশ ছেড়ে পালিয়ে গেলেন কিনা? যিনি মামলার তারিখ পেছনোর জন্য ১৫০ বার আবেদন করেন—তার বেলায় এ প্রশ্ন ওঠাটাই তো স্বাভাবিক যে উনি কি তাহলে মামলার ভয়ে আর আসবেন না?

এ সময় একজন মন্ত্রী মন্তব্য করেন, ‘ওয়ান ইলেভেনের সময় যে সাহসিকতা দেখিয়ে মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে দেশে ফিরে এসেছেন, উনি (খালেদা জিয়া) কি সেভাবে আসবেন নাকি আবার আসার তারিখ পেছাবেন তা সময় বলে দেবে।’

সোমবার দুপুরে সচিবালয়ে পৃথক অপর একটি অনুষ্ঠান শেষে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘ একজন তো (তারেক রহমান) মামলার ভয়ে দেশেই আসেন না। অপরজনও (খালেদা জিয়া) গেলেন সেই টেমস নদীর পাড়ে।’

Tag :
আপলোডকারীর তথ্য

কৃত্রিম বুদ্ধিমত্তা এখন প্রযুক্তিগত পরিবর্তনের মূল চালিকাশক্তি: ক্রীড়া প্রতিমন্ত্রী

দেখেন উনি ফিরে আসেন কিনা : প্রধানমন্ত্রী

আপডেট সময় ০৩:৫৬:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ জুলাই ২০১৭