ঢাকা ০৯:১৯ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাণিজ্যিক কূটনীতিই যুক্তরাষ্ট্রের প্রধান অগ্রাধিকার: রাষ্ট্রদূত আদ্-দ্বীনে সেবা বন্ধ: ডায়ালাইসিস না পেয়ে রোগীর মৃত্যু অ্যান্টিবায়োটিকের অযৌক্তিক ব্যবহার রোধে উদ্যোগ জরুরি: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ইরানের সাথে নতুন সম্ভাব্য চুক্তি আমার চুক্তির চেয়ে ভালো হবে না : ওবামা পুশইন ঠেকাতে ঠাকুরগাঁও সীমান্তে বিজিবির সঙ্গে পাহারায় গ্রামবাসী ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে প্রশাসক বসাল বাংলাদেশ ব্যাংক বেনজীরকে দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে: দুদক ওয়াশিংটন ইউনিভার্সিটির অধ্যাপক হলেন ড. মজিবুল হক সাবেক আইজিপি বেনজীরকে দেশে এনে শাস্তি দেয়াই হবে প্রকৃত অর্জন : শফিকুর রহমান অবহেলায় অনেক স্কুলের অবকাঠামোর বেহাল দশা: জুবাইদা রহমান

যশোরের চৌগাছায় স্বাস্থ্যকর্মী খুন

নিহত ইয়াসির আরাফাত পলাশ

অাকাশ জাতীয় ডেস্ক:

যশোরের চৌগাছায় কমিউনিটি ক্লিনিকে কর্তব্যরত কমিউনিটি হেলথ কেয়ার প্রভাইডার ইয়াসির আরাফাত পলাশ (৩৫) খুন হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে হাকিমপুর কমিউনিটি ক্লিনিকে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত পলাশ উপজেলার হাকিমপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে।

কোটচাঁদপুর উপজেলা শহরে বসবাস করতেন। খুনের পর তার ব্যবহৃত সুজুকি জিকজাক একটি মোটরসাইকেল ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। কমিউনিটি ক্লিনিকে চাকরির পাশাপাশি তিনি ক্যাবল লাইনের (ডিশ লাইন) ব্যবসা করেন। চৌগাছা থানার ওসি খন্দকার শামীমে মোবাইল ফোনে কল দিলে রিসিভ করেন এসআই সালাউদ্দিন। তিনি ঘটনাস্থল থেকে জানান, নিহতের মাথায় আঘাতের চিহ্ন আছে। শরীরের আর কোথাও আঘাত নেই। আলামত সংগ্রহ ও সুরতহাল চলছে। বিস্তারিত স্যার পরে বলতে পারবেন।

নিহত পলাশের চাচাতো ভাই সাকিব জানান, ‘ক্যাবল লাইনের কাজ সেরে প্রতিদিন দুপুরে ভাইকে ফোনে জানিয়ে খেতে যাই। বৃহস্পতিবার দুপুরেও একইভাবে তার মুঠোফোনে কল দিলে ফোন বন্ধ পেয়ে বিভিন্নস্থানে খুঁজতে থাকি। কিন্তু কোথাও তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। বিকেল সাড়ে চারটার দিকে বিধান নামে ক্যাবল-লাইনের সাবেক এক কর্মচারী বলে তোমার ভাইকে কেউ মার্ডার করে ফেলে রেখে গেছে। আমরা ক্লিনিকে এসে দেখি গায়ের জামা দিয়ে হাত দুটি বেধে রেখে ভারি কিছু দিয়ে আঘাত করে ফেলে রেখে বাইরে থেকে কমিউনিটি ক্লিনিকের তালা মেরে রেখে গেছে। দুর্বত্তরা এ সময় তার ব্যবহৃত সুজুকি জিকজাক মোটরসাইকেলটি নিয়ে যায়।’

নিহতের পিতা শহিদুল ইসলাম বলেন, আমার ছেলের সাথে কারো শত্রুতা ছিল না। তবে ক্যাবল লাইন কেন্দ্র করে উপজেলার দুলালপুর গ্রামের জামিনুর রহমান ওরফে বুলুর সাথে গোলমাল ছিল। বুধবার (১ নভেম্বর) চৌগাছা উপজেলা ভাইস চেয়ারম্যানের কার্যালয়ে বিষয়টি নিয়ে বিচার-শালিস করে মিমাংসা করা হয়। এরপরও আমার ছেলে খুন হয়ে গেল। আমি এর সুষ্ঠ বিচার চাই।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাণিজ্যিক কূটনীতিই যুক্তরাষ্ট্রের প্রধান অগ্রাধিকার: রাষ্ট্রদূত

যশোরের চৌগাছায় স্বাস্থ্যকর্মী খুন

আপডেট সময় ১১:৫৮:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ নভেম্বর ২০১৭