ঢাকা ১১:৪১ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ‘পেপ্যাল’ চালুর উদ্যোগ নিয়েছে সরকার: প্রধানমন্ত্রী ২৫ এপ্রিল ঢাকায় সমাবেশের ডাক দিল জামায়াত ক্যাম্পাসে ‘গুপ্ত রাজনীতি’ চলতে দেওয়া হবে না: ছাত্রদল সম্পাদক নাছির ডিআইজিসহ ১৩ পুলিশ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে তনু হত্যা মামলা: ১০ বছর পর সাবেক সেনাসদস্য গ্রেফতার, ৩ দিনের রিমান্ডে কর জরিপের একটা বড় প্রজেক্ট নিতে চাই: এনবিআর চেয়ারম্যান গণমাধ্যম ও রাজনীতিতে জবাবদিহিতার সংস্কৃতি নিশ্চিত করতে হবে: তথ্যমন্ত্রী স্ত্রীকে ভিডিও কলে রেখে গ্রামপুলিশের আত্মহত্যা চীন বাংলাদেশের সবচেয়ে পুরনো ও বিশ্বস্ত বন্ধু: স্পিকার হরমুজ অতিক্রমের চেষ্টা করা দুই জাহাজ জব্দ করেছে আইআরজিসি

দ. কোরিয়ায় গেল মার্কিন সর্ববৃহৎ বিমানবাহী রণতরী

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

এশিয়ায় মোতায়েন মার্কিন সর্ববৃহৎ বিমানবাহী রণতরী ইউএসএস রোনাল্ড রিগ্যান দক্ষিণ কোরিয়ার বুসান বন্দরে ভিড়েছে। দক্ষিণ কোরিয়ার সঙ্গে সপ্তাহব্যাপী বড় ধরণের যৌথ সামরিক মহড়া শেষে বুশানে ভিড়ল পরমাণু শক্তিচালিত এক লাখ টনেরও বেশি ওজনের রণতরীটি।

ইউএসএস রোনাল্ড রিগ্যানের নেতৃত্বাধীন মার্কিন স্ট্রাইক গ্রুপে গাইডেড ক্ষেপণাস্ত্রবাহী ডেস্ট্রয়ারসহ আরো কয়েকটি যুদ্ধজাহাজ রয়েছে।

আমেরিকা এবং দক্ষিণ কোরিয়ার যৌথ মহড়ার কারণে পিয়ংইয়ংয়ের সঙ্গে চলমান উত্তেজনা আরো তুঙ্গে উঠেছে। যৌথ প্রতিরক্ষা জোরদারের লক্ষ্যে মহড়া চালানো হয়েছে বলে দাবি করেছে মার্কিন সেনাবাহিনী। মহড়ায় জঙ্গি বিমান, হেলিকপ্টারসহ যুদ্ধজাহাজ এবং সাবমেরিন অংশ নিয়েছে।

এদিকে, বুশানবাসী মার্কিন নৌবহরকে স্বাগত জানানোর পরিবর্তে এর বিরোধিতা করেছে। বন্দরে বিশাল ব্যানার দেখা গেছে যাতে লেখা ছিল- “মার্কিন বাহিনী ফিরে যাও।” এ তথ্য জানিয়েছে মার্কিন সামরিক বিষয়ক দৈনিক স্টারস অ্যান্ড স্ট্রাইপস।

Tag :
আপলোডকারীর তথ্য

কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ‘পেপ্যাল’ চালুর উদ্যোগ নিয়েছে সরকার: প্রধানমন্ত্রী

দ. কোরিয়ায় গেল মার্কিন সর্ববৃহৎ বিমানবাহী রণতরী

আপডেট সময় ০৫:২৪:৫৪ অপরাহ্ন, সোমবার, ২৩ অক্টোবর ২০১৭