ঢাকা ০৮:২৮ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৪ মাসেই অন্তর্বর্তী সরকারের ১১৭ অধ্যাদেশ আইনে পরিণত করেছে সরকার: জ্বালানি প্রতিমন্ত্রী বাহাত্তরের সংবিধান থেকেই ফ্যাসিবাদের ভিত্তি তৈরি হয়েছিল: ড. দিলারা চৌধুরী দলীয় পদধারীদের নিয়োগ দিলে গণতন্ত্র অবশিষ্ট থাকে না: আখতার হোসেন তিন সীমান্তে ২২ জনকে পুশইন চেষ্টা নস্যাৎ বিজিবির ভালো কাজ না করলে সমর্থনের প্রয়োজন নেই: সারজিস দেশের প্রথম কমিউনিটিভিত্তিক এগ্রো ট্যুরিজম প্রকল্পে ১০০০ ফাউন্ডারের হাতে জমির দলিল শাহজালাল বিমানবন্দর কার্গো ভিলেজের পাশে আগুন জুলাই সনদে ফাঁকফোকর ছিল: মান্না ১১ দলীয় জোটের সমাবেশ থেকে কর্নেল অলির ‘হুংকার’ তৃণমূল সংগঠনের খোঁজ-খবর ও প্রয়োজনীয় নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

জাবিতে চার শিক্ষার্থীর আমরণ অনশন

অাকাশ নিউজ ডেস্ক:

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবন ভাঙচুর ও শিক্ষক লাঞ্ছনার অভিযোগে শিক্ষার্থীদের বিরুদ্ধে প্রশাসনের দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে চারজন শিক্ষার্থী আমরণ অনশন করছেন। তাদের বিষয়ে আজ রোববার দুপুরে সিদ্ধান্ত নিতে জরুরি সিন্ডিকেট সভা ডাকা হয়েছে।

শনিবার রাত পর্যন্ত তিনজন অনশনকারী শিক্ষার্থী ছিলেন। আজ রোববার সকাল ১০টার দিকে আইন ও বিচার বিভাগের ৪৩ তম ব্যাচের শিক্ষার্থী খান মুনতাসির আরমান অনশনে যোগ দেন। আগে থেকে অনশনকারীরা হলেন ইংরেজি বিভাগের ৪২ তম ব্যাচের শিক্ষার্থী সরদার জাহিদুল ইসলাম, একই বিভাগের তাহমিনা জাহান ও আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ৪০ তম ব্যাচের পূজা বিশ্বাস।

এঁদের মধ্যে পূজা ও জাহিদুলের নামে মামলা রয়েছে। অন্য দুজনের বিরুদ্ধে মামলা নেই। অনশনকারীরা বলেন, তাঁদের জীবন অসহনীয় হয়ে উঠেছে প্রশাসনের করা হয়রানিমূলক মামলায়। আগস্ট থেকে বিভাগের চূড়ান্ত পরীক্ষা। কিন্তু পড়াশোনা করতে পারছেন না। আর প্রতিদিন আন্দোলন করাও সম্ভব নয়। উপাচার্য মামলা প্রত্যাহারের প্রতিশ্রুতি না দেওয়া পর্যন্ত অনশন চালিয়ে যাবেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৪ মাসেই অন্তর্বর্তী সরকারের ১১৭ অধ্যাদেশ আইনে পরিণত করেছে সরকার: জ্বালানি প্রতিমন্ত্রী

জাবিতে চার শিক্ষার্থীর আমরণ অনশন

আপডেট সময় ০৪:৫১:০২ অপরাহ্ন, রবিবার, ১৬ জুলাই ২০১৭