ঢাকা ০৯:০৭ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে গড়ে উঠেছে সশস্ত্র বাহিনী: প্রধানমন্ত্রী মালয়েশিয়া যাওয়ার পথে ট্রলার থেকে উদ্ধার ২৮ যাত্রী সংসদ অধিবেশনে আজ পোশাকশিল্প ও দ্রব্যমূল্য নিয়ে আলোচনা তৃতীয় টার্মিনাল পরিচালনার চূড়ান্ত সিদ্ধান্ত আজ: বেবিচকের জরুরি সভা প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর

মিস ইউনিভার্স ২০২৬: সেরা ৩০-এ নেই সামিরা খান মাহি

মিস ইউনিভার্স ২০২৬ প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালেতে সেরা ৩০ জনের তালিকায় জায়গা করে নিতে ব্যর্থ হয়েছেন বাংলাদেশের প্রতিনিধি সামিরা খান মাহি। বাংলাদেশ সময় আজ ২৫ নভেম্বর সকাল ৬টায় পুয়ের্তো রিকোয় এই জমকালো আয়োজনের চূড়ান্ত পর্ব শুরু হয়। এবারের বৈশ্বিক এই প্রতিযোগিতায় বিশ্বের বিভিন্ন দেশ ও অঞ্চল থেকে মোট ১১৬ জন প্রতিযোগী অংশ নিয়েছেন। তাঁদের মধ্য থেকে কিছুক্ষণ আগেই ঘোষণা করা হয়েছে সেরা ৩০ জনের নাম। দেখে নেওয়া যাক, কোন কোন দেশ ও অঞ্চলের প্রতিনিধিরা জায়গা পেয়েছেন সেরা ৩০-এ।

প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী, দর্শকের ভোটের মাধ্যমে একজন প্রতিযোগী সরাসরি সেরা ৩০-এ জায়গা করে নেওয়ার সুযোগ পেয়েছিলেন। চূড়ান্ত পর্ব শুরুর প্রায় এক ঘণ্টা আগেও পিপলস চয়েজ ভোটে শীর্ষে অবস্থান করছিলেন সামিরা খান মাহি। তবে শেষ মুহূর্তে সেই অবস্থান ধরে রাখতে পারেননি তিনি। দর্শক ভোটে ইকুয়েডরের প্রতিযোগী দালিয়া বুকারাম সরাসরি সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছেন। সাক্ষাৎকার ও প্রাথমিক পর্বের মূল্যায়নের ভিত্তিতে চূড়ান্ত করা হয়েছে সেমিফাইনালের এই তালিকা। সেরা ৩০-এ জায়গা না পাওয়ায় এখানেই মিস ইউনিভার্স ২০২৬ আসর থেকে বিদায় নিলেন মাহি।

সেরা ৩০-এ জায়গা পাওয়া প্রতিনিধিদের তালিকা নিচে দেওয়া হলো

  1. নিউজিল্যান্ড
  2. চিলি
  3. ব্রাজিল
  4. ভারত
  5. নেদারল্যান্ডস
  6. টার্কস অ্যান্ড কেইকোস দ্বীপপুঞ্জ
  7. পেরু
  8. কিউবা
  9. সার্বিয়া
  10. ডমিনিকান রিপাবলিক
  11. কুরাসাও
  12. যুক্তরাষ্ট্র
  13. ইসরায়েল
  14. ইকুয়েডর (দর্শক ভোটে নির্বাচিত)
  15. পুয়ের্তো রিকো
  16. তানজানিয়া
  17. গিনি
  18. কলম্বিয়া
  19. ইউক্রেন
  20. পানামা
  21. কোস্টারিকা
  22. উগান্ডা
  23. ফিলিপাইন
  24. ফ্রান্স
  25. ইথিওপিয়া
  26. বেলজিয়াম
  27. ভেনেজুয়েলা
  28. গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র
  29. নিকারাগুয়া

নির্বাচিত এই প্রতিযোগীরা এখন সুইমস্যুট পর্বে অংশগ্রহণ করবেন। এখান থেকে সেরা ১২ জনকে বাছাই করা হবে। পরবর্তীতে ইভনিং গাউন ও প্রশ্নোত্তর পর্বের চূড়ান্ত মূল্যায়নের মধ্য দিয়ে নির্বাচিত হবে এবারের মিস ইউনিভার্স বিজয়ী।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পোশাকশ্রমিকদের মজুরি নিয়ে মালিক-শ্রমিক দুই পক্ষেরই নতুন প্রস্তাব

মিস ইউনিভার্স ২০২৬: সেরা ৩০-এ নেই সামিরা খান মাহি

আপডেট সময় ০৮:৪৯:১০ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬