সিলেটে বোমাবাজি, আগুন ও বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে বিশাল শোডাউন এবং গণমিছিল করেছেন বিএনপির নেতাকর্মীরা। এতে অংশ নেন অন্তর্বর্তী সরকারের বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, শ্রম, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির। সিলেটের মাঠে কখনোই সন্ত্রাসীদের কোনো স্থান হবে না উল্লেখ করে বিএনপি নেতারা নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের রাজনীতিকে প্রতিহত করার যৌথ হুঁশিয়ারি উচ্চারণ করেন। এক কাতারে এসে দাঁড়ালেন বিএনপি’র সবাই। ঘোষণা দিলেন; সিলেটের মাটিতে কখনোই সন্ত্রাসীদের জায়গা দেয়া হবে না। সন্ত্রাস, আগুন, বোমাবাজির প্রতিবাদে এক হয়ে প্রতিবাদ জানালেন। সিলেটের এ গণমিছিলের প্রস্তুতি চলছিল কয়েকদিন আগে থেকেই। এতে নেতৃত্ব দেন জেলার আহ্বায়ক আব্দুল আহাদ খান জামাল।
মঙ্গলবার সিলেট নগরজুড়ে নেতাকর্মীদের বিশাল এই জমায়েত দেখা যায়। গত শুক্রবারের পথ অনুসরণ করে আরও বড় পরিসরে আয়োজিত এই কর্মসূচিতে তৃণমূল বিএনপির সব পর্যায়ের নেতাকর্মী এক হন। ঢাকা থেকে বিমানে সিলেটে পৌঁছানোর পর বাণিজ্যমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী কর্মসূচিস্থলে যোগ দেন। অন্যদিকে সোমবার রাতেই সিলেটে ফিরে নেতাকর্মীদের সঙ্গে প্রস্তুতি সভা করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী। দুই মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে মিছিলে সামনের সারিতে ছিলেন বিএনপি কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, সিলেট-২ আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা, সিলেট-৩ আসনের সংসদ সদস্য এমএম মালিক এবং সিলেট-৬ আসনের সংসদ সদস্য এডভোকেট এমরান আহমদ চৌধুরী। রাতে নেতাকর্মীদের নিয়ে কয়েক দফা প্রস্তুতিমূলক সভা করেন। সেখানে কয়েক হাজার নেতাকর্মীর অংশগ্রহণ ছিল। এ মিছিলেন স্লোগান ছিল- ইলিয়াস, লুনা। মিছিলে মিছিলে প্রকম্পিত সিলেট নগর গতকাল বিকালের পর থমকে দাঁড়িয়েছিল কয়েক ঘণ্টার জন্য।
বিকালে সিলেট নগরীর রেজিস্ট্রারি মাঠে কর্মসূচির মূল সমাবেশ হলেও এর আগে বিভিন্ন স্থান থেকে পৃথক বিশাল মিছিল নিয়ে জমায়েত হন বিএনপির একাংশের সমর্থকরা। সিলেট-৪ আসনের নেতাকর্মীদের সাথে নিয়ে আলীয়া মাদ্রাসা মাঠে জমায়েত হন মন্ত্রী আরিফুল হক চৌধুরী, প্রতিমন্ত্রী হুমায়ুন কবির এবং এমপি এমএ মালিক। সেখান থেকে সংক্ষিপ্ত বক্তব্য শেষে বিশাল মিছিলসহ রেজিস্ট্রারি মাঠে আসেন আরিফুল হক চৌধুরী। একই মাঠের সমাবেশে আলাদা ব্যানার ও বহর নিয়ে যোগ দেন মিফতাহ সিদ্দিকী, তাহসিনা রুশদীর লুনা এবং এমরান আহমদ চৌধুরী। এ ছাড়া দক্ষিণ সুরমা এলাকা থেকে সিটি প্রশাসক ও জেলা বিএনপি সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরীর অনুসারীসহ যুবদল, স্বেচ্ছাসেবক দল, তাঁতী দল, মহিলা দল ও কৃষক দলের হাজার হাজার নেতাকর্মী বিভিন্ন স্থান থেকে মিছিল নিয়ে কেন্দ্রীয় সমাবেশস্থলে মিলিত হন।
রেজিস্ট্রারি ময়দানে সিটি প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে বিকাল সাড়ে ৩টায় শুরু হয় প্রতিবাদ সমাবেশ। প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, দেশে শান্তি প্রতিষ্ঠা ও উন্নয়নের পরিবেশ তৈরি হলে পলাতক অপশক্তি মাথাচাড়া দেওয়ার চেষ্টা করে। তিনি অভিযোগ করেন, দীর্ঘ ১৭ বছর মিথ্যা ও অপপ্রচারের ওপর ভর করে দেশ চালানো হলেও গণবিক্ষোভের মুখে শেখ হাসিনা পালিয়েছেন। এখন দেশে ফিরে আইনগত প্রক্রিয়া শেষ করার আহ্বান জানান মন্ত্রী। একেক করে তিনি সব মিছিলকে স্বাগত জানান। দীর্ঘ ১৭ বছর তিনি মিথ্যার বেসাতি গড়েছিলেন। এ সময় তিনি বলেন-তাদের আপা আসবে আসবে করছেন।
সমাবেশে বক্তব্য প্রদানকালে শ্রম, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে লাভ নেই; কারণ সাধারণ জনগণ জানে কারা সবসময় আগুন ও সন্ত্রাসের রাজনীতির পথ বেছে নেয়। তিনি অপশক্তির বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির সিলেটের এ ধরনের কোনো কর্মসূচিতে প্রথমবারের মতো যোগ দিয়ে বলেন, পলাতক নেতাদের ওপর হওয়া বিভিন্ন মামলার বিচারে অপরাধীদের জবাবদিহির মুখোমুখি করা হবে। সমাবেশ শেষে সাড়ে ৪টার দিকে রেজিস্ট্রারি মাঠ থেকে বের হওয়া বিক্ষোভ মিছিলটি নগরের প্রধান সড়ক ঘুরে চৌহাট্টার কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। তিনি পরাজিত শক্তির বিরুদ্ধে দেশের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। আরও অনেক মামলা রায়ের অপেক্ষায় রয়েছে।
আকাশ নিউজ ডেস্ক 
























