ঢাকা ১২:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে গড়ে উঠেছে সশস্ত্র বাহিনী: প্রধানমন্ত্রী মালয়েশিয়া যাওয়ার পথে ট্রলার থেকে উদ্ধার ২৮ যাত্রী সংসদ অধিবেশনে আজ পোশাকশিল্প ও দ্রব্যমূল্য নিয়ে আলোচনা তৃতীয় টার্মিনাল পরিচালনার চূড়ান্ত সিদ্ধান্ত আজ: বেবিচকের জরুরি সভা প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর

গাজীপুরে পোশাক শ্রমিকদের বিক্ষোভ ও সংঘর্ষ, টিয়ার শেল নিক্ষেপ

নূন্যতম মজুরি বাড়ানোর দাবিতে গাজীপুরের বিভিন্ন শিল্প এলাকায় পোশাক শ্রমিকেরা ফের আন্দোলনে নেমেছেন। মঙ্গলবার সকালে শ্রমিকরা নিজ নিজ কারখানায় গিয়ে কাজে যোগ দেওয়ার পর বেতন বৃদ্ধির দাবিতে কয়েকটি কারখানার শ্রমিক একজোট হয়ে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তা দাবানলের মতো ছড়িয়ে পড়ে কোনাবাড়ী, জরুন, মৌচাক, ভোগড়া বাইপাস, সালনা, মেম্বারবাড়ি ও বাঘের বাজারসহ আশপাশের এলাকায়। আন্দোলনের মুখে ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানবাহন চলাচল পুরোপুরি ব্যাহত হয়ে পড়ে এবং তীব্র যানজটের সৃষ্টি হয়। পরিস্থিতি সামাল দিতে পুলিশ বিভিন্ন স্থানে টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়। মজুরি বাড়ানোর দাবিতে আবারো উত্তপ্ত হয়ে ওঠে গাজীপুরের শিল্পাঞ্চল।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল ৯টার দিকে গাজীপুর সদর উপজেলার মেম্বারবাড়ি এবং বাঘের বাজারের নতুন বাজার অংশে শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। এতে সড়কের দুই পাশেই যান চলাচল স্তব্ধ হয়ে পড়ে। প্রায় আধা ঘণ্টা পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে আন্দোলনকারীদের হটিয়ে দিলে সড়ক যোগাযোগ স্বাভাবিক হয়। এদিকে এক শ্রমিক আহত হওয়ার খবর ছড়িয়ে পড়লে নগরীর কোনাবাড়ী ও জরুন এলাকায় চরম উত্তেজনা সৃষ্টি হয়। সেখানকার শ্রমিকেরা মিছিল নিয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের দিকে যাওয়ার চেষ্টা করলে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে মুখোমুখি পরিস্থিতি তৈরি হয়। পরে টিয়ার শেল ছুড়ে পুলিশ শ্রমিকদের তাড়িয়ে দেয়। অসন্তোষ ছড়িয়ে পড়ায় বেশ কয়েকটি কারখানায় তাৎক্ষণিক ছুটি ঘোষণা করা হয়। এদিকে, একজন শ্রমিক আহত হওয়ার জের ধরে মহানগরীর কোনাবাড়ী ও জরুন এলাকায় শ্রমিকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এতে উৎপাদন ব্যাহত হওয়ায় পোশাকশিল্পেও তৈরি হয়েছে অস্থিরতা। দুপুরে পরিস্থিতির স্বাভাবিক হয়ে যায়।

এছাড়া নাওজোর এলাকার শ্রমিকেরা বিক্ষোভ মিছিল বের করে চান্দনা চৌরাস্তায় অবরোধের চেষ্টা করেন এবং ভোগড়া বাইপাস এলাকায় সড়ক আটকে বিশৃঙ্খলা সৃষ্টি করেন। দুপুর নাগাদ গাজীপুর নগরীর ডেগের চালা এলাকায় আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। শ্রমিকদের দফায় দফায় সড়কে অবস্থানের কারণে আঞ্চলিক ও সংযোগ সড়কগুলোতে যান চলাচল ব্যাহত হয়। পরবর্তীতে পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর জোর তৎপরতায় পর্যায়ক্রমে যান চলাচল পুরোপুরি স্বাভাবিক অবস্থায় ফিরে আসে।

গাজীপুর শিল্পাঞ্চল-২ এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন বিষয়টি নিশ্চিত করে জানান, মহাসড়কে শ্রমিকদের বিক্ষোভ ও বিশৃঙ্খলা এড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সফলভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সার্বিক অসন্তোষের পটভূমিতে মঙ্গলবার এলাকার অন্তত ৭০টি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। এর পাশাপাশি পূর্বে তৈরি হওয়া সমস্যার কারণে আগে থেকেই বিভিন্ন এলাকার আরও ৩২টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে। দুপুরের পর সার্বিক পরিবেশ স্বাভাবিক হতে শুরু করে বলে জানান তিনি।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গাজীপুরে পোশাক শ্রমিকদের বিক্ষোভ ও সংঘর্ষ, টিয়ার শেল নিক্ষেপ

গাজীপুরে পোশাক শ্রমিকদের বিক্ষোভ ও সংঘর্ষ, টিয়ার শেল নিক্ষেপ

আপডেট সময় ১২:৪৬:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬