ঢাকা ১১:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে গড়ে উঠেছে সশস্ত্র বাহিনী: প্রধানমন্ত্রী মালয়েশিয়া যাওয়ার পথে ট্রলার থেকে উদ্ধার ২৮ যাত্রী সংসদ অধিবেশনে আজ পোশাকশিল্প ও দ্রব্যমূল্য নিয়ে আলোচনা তৃতীয় টার্মিনাল পরিচালনার চূড়ান্ত সিদ্ধান্ত আজ: বেবিচকের জরুরি সভা প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর

হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রীর উদ্যোগ: কতটুকু সুফল পাচ্ছে সাধারণ মানুষ?

বর্তমান সরকারের স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন দায়িত্ব গ্রহণের পর থেকেই সরকারি স্বাস্থ্যসেবা কেন্দ্রের চিত্র বদলাতে আকস্মিক পরিদর্শনের পথ বেছে নিয়েছেন। কোনো পূর্ব ঘোষণা ছাড়াই দেশের বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্য কমপ্লেক্সে তাঁর এই উপস্থিতি নিঃসন্দেহে একটি ইতিবাচক উদ্যোগ। কারণ, হাসপাতালের প্রকৃত ও রূঢ় বাস্তবতার মুখোমুখি হতে এবং রোগী ও তাদের স্বজনদের অভাব-অভিযোগ সরাসরি শোনার জন্য নীতিনির্ধারকদের সরেজমিনে যাওয়া অপরিহার্য। স্বাস্থ্য সংস্কারের সদিচ্ছা আছে, বাস্তবায়ন নেই কেন। স্বাস্থ্য খাতে সংকটের বৃত্ত ও পণ্ডশ্রমের গল্প। স্বাস্থ্যমন্ত্রীর বিভিন্ন পরিদর্শনে যে সমস্যাগুলো উঠে এসেছে, সেগুলো সংবাদমাধ্যমেও প্রকাশিত হয়েছে। ড. সৈয়দ আব্দুল হামিদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটের অধ্যাপক এবং আহ্বায়ক, অ্যালায়েন্স ফর হেলথ রিফর্মস বাংলাদেশ (এএইচআরবি) মতামত লেখকের নিজস্ব।

আগে থেকে খবর জানিয়ে পরিদর্শনে গেলে হাসপাতাল কর্তৃপক্ষ সাধারণত সবকিছু গুছিয়ে রাখার প্রস্তুতি নেওয়ার সুযোগ পায়, যা সেবার প্রকৃত চিত্রকে আড়াল করতে পারে। কিন্তু হঠাৎ উপস্থিত হওয়ায় মন্ত্রী চিকিৎসক, নার্স ও অন্য কর্মীদের উপস্থিতি, যন্ত্রপাতির অকার্যকারিতা, অপরিচ্ছন্ন পরিবেশ, দালাল চক্রের দৌরাত্ম্য, ওষুধের সংকট এবং রোগীদের খাবারের মান সরাসরি দেখার সুযোগ পাচ্ছেন। একজন নীতিনির্ধারকের জন্য এই মাঠপর্যায়ের অভিজ্ঞতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরিচ্ছন্নতার অভাব, ওষুধের সংকট, জনবলঘাটতি ও রোগীদের ভোগান্তি অব্যাহত রয়েছে।

মন্ত্রীর এই পরিদর্শনের তথ্য ও ঘটনাপ্রবাহ সংবাদমাধ্যমে গুরুত্বের সাথে উঠে আসছে।

গত ৭ মার্চ নরসিংদীর পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিদর্শনে গিয়ে তিনি ২১ জন চিকিৎসকের মধ্যে মাত্র ৮ জনকে উপস্থিত পেয়েছিলেন। সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১৫১ শয্যায় উন্নীত করা কতটা যৌক্তিক।

২০ মে খুলনা জেনারেল হাসপাতালে জলাতঙ্কের টিকার তীব্র সংকট এবং রোগীদের বাইরের দোকান থেকে চড়া দামে টিকা কিনতে বাধ্য হওয়ার অভিযোগ পান তিনি। এছাড়া ২৯ আগস্ট হবিগঞ্জ সদর হাসপাতালে গিয়ে তিনি জনবল সংকট, অপরিচ্ছন্নতা ও দালাল চক্রের শক্তিশালী সিন্ডিকেটের নানা অভিযোগ শোনেন। বাগেরহাটের বিভিন্ন হাসপাতালে সরকারি ওষুধ ও চিকিৎসাসামগ্রী অব্যবস্থাপনায় ফেলে রাখার দৃশ্যও তাঁর চোখে ধরা পড়েছে।

তবে জনমনে বড় প্রশ্ন জাগছে, এই পরিদর্শনের পর সাধারণ মানুষ আসলে কতটা সুফল পাচ্ছে? মাঝেমধ্যে চিকিৎসক বা নার্সদের বদলি, কারণ দর্শানোর নোটিশ কিংবা কারো কারো বিরুদ্ধে তাৎক্ষণিক শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার খবর গণমাধ্যমে আসে। মন্ত্রীর অসন্তোষ ও ধমক দেওয়াও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার খোরাক হয়। কিন্তু এসব প্রশাসনিক পদক্ষেপের ফলে সংশ্লিষ্ট হাসপাতালগুলোর সেবার মান স্থায়ীভাবে উন্নত হচ্ছে কি না, তা এখন বড় বিবেচ্য বিষয়। সেসব ক্ষেত্রে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া জরুরি।

১৫ অক্টোবর প্রকাশিত বিডিনিউজের একটি অনুসন্ধানী প্রতিবেদনে এই পরিদর্শনের সীমাবদ্ধতা ফুটে উঠেছে। সেখানে দেখা গেছে, কুমিল্লা, হবিগঞ্জ ও সিলেটের কয়েকটি হাসপাতালে মন্ত্রীর পরিদর্শনের পর শৃঙ্খলা ও পরিচ্ছন্নতায় সাময়িক উন্নতি হলেও কয়েক সপ্তাহ যেতে না যেতেই পরিস্থিতি আবারও আগের অবস্থায় ফিরে গেছে। অর্থাৎ, আকস্মিক পরিদর্শন সমস্যা চিহ্নিত করতে পারলেও কেবল শাস্তিমূলক ব্যবস্থা দিয়ে সব সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয়।

হাসপাতালের অনেক সমস্যার মূলে থাকে অনুমোদিত পদের তুলনায় জনবল সংকট, বাজেটের অভাব, অর্থ ব্যয়ে প্রশাসনিক সীমাবদ্ধতা কিংবা যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণের জটিলতা। এর সাথে যুক্ত হয় এসেনশিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কিংবা ন্যাশনাল ইলেকট্রো-মেডিকেল ইকুইপমেন্ট মেইনটেন্যান্স ওয়ার্কশপের মতো সহযোগী প্রতিষ্ঠানের কাছ থেকে সময়মতো কাঙ্ক্ষিত সহায়তা না পাওয়ার বিষয়টি। বরাদ্দ থাকা সত্ত্বেও এসব জটিলতার কারণে অনেক সময় ওষুধ সরবরাহ বা অবকাঠামো মেরামতের কাজ আটকে থাকে। কোনো কোনো ক্ষেত্রে অবশ্যই দায়িত্বে অবহেলা, অনিয়ম কিংবা দুর্নীতি থাকে।

এর পাশাপাশি অডিট আপত্তির ভয়, ক্রয়প্রক্রিয়ার জটিলতা এবং প্রভাবশালী ঠিকাদারদের অযাচিত হস্তক্ষেপ স্বাস্থ্য খাতের সংস্কারকে বাধাগ্রস্ত করছে। স্বাস্থ্য ব্যবস্থার পরিবর্তন কেবল একজন মন্ত্রীর ধমক বা বদলির আদেশে হওয়া সম্ভব নয়। এর জন্য প্রয়োজন সমন্বিত নেতৃত্ব ও ধারাবাহিক জবাবদিহি। মন্ত্রীর প্রতিটি পরিদর্শন যদি কেবল সংবাদমাধ্যমে প্রচারের কেন্দ্রবিন্দু হয়, তবে তা সাধারণ মানুষের মনে সরকারি সেবার প্রতি আস্থার বদলে নেতিবাচক ধারণা তৈরি করতে পারে। এখানেই একটি মৌলিক বিষয় বোঝা প্রয়োজন। এ ছাড়া স্বাস্থ্য খাতের বাজেট বাস্তবায়নে আরও কিছু কাঠামোগত ও প্রাতিষ্ঠানিক প্রতিবন্ধকতা রয়েছে। অথচ আমাদের লক্ষ্য হওয়া উচিত সরকারি স্বাস্থ্যব্যবস্থার ওপর জনগণের আস্থা ফিরিয়ে আনা।

এই উদ্যোগকে কার্যকর করার জন্য আমি কয়েকটি প্রস্তাব রাখছি। প্রথমত, পরিদর্শনের উদ্দেশ্য কেবল অনিয়ম ধরা বা শাস্তির মধ্যে সীমাবদ্ধ না রেখে হাসপাতালের বাস্তব সক্ষমতা ও সীমাবদ্ধতা বোঝার একটি প্রক্রিয়া হিসেবে দেখতে হবে। দ্বিতীয়ত, শুধু মন্ত্রী নন, বরং প্রতিমন্ত্রী, স্বাস্থ্যসচিব, অধিদপ্তরের মহাপরিচালকসহ সব ঊর্ধ্বতন কর্মকর্তাকে নিয়মিত মাঠে নামতে হবে। আগামী এক-দুই মাস মন্ত্রণালয় ও অধিদপ্তরের সংশ্লিষ্ট দায়িত্বশীল ব্যক্তিরা সপ্তাহে অন্তত একটি হাসপাতাল আকস্মিক পরিদর্শন করলে মাঠপর্যায়ের বাস্তবতা সবার কাছে পরিষ্কার হবে। মন্ত্রী যদি মাঠপর্যায়ে গিয়ে সমস্যাগুলো বোঝেন, তাঁর সহকর্মী ও ঊর্ধ্বতন কর্মকর্তারাও যদি একই বাস্তবতা উপলব্ধি করেন এবং সবাই মিলে সমাধানের উদ্যোগ নেন, তাহলেই এই পরিদর্শন জনগণের কাজে আসবে। তবে পরিদর্শনের উদ্দেশ্য যেন কাউকে প্রকাশ্যে বিব্রত করা বা শাস্তি দেওয়ার মধ্যে সীমাবদ্ধ না থাকে।

তৃতীয়ত, পরিদর্শনের প্রতিটি ফলাফল নথিবদ্ধ করতে হবে এবং জনবল, ওষুধের মজুত, ডায়াগনস্টিক সুবিধা ও বাজেট ব্যবহারের সক্ষমতা একটি নির্দিষ্ট কাঠামোয় মূল্যায়ন করতে হবে। চতুর্থত, এক-দুই মাসের অভিজ্ঞতা শেষে পর্যালোচনা সভায় সমস্যাগুলোকে শ্রেণিবদ্ধ করে স্থায়ী সমাধানের পথে এগোতে হবে। যেসব সংকট স্বাস্থ্য মন্ত্রণালয়ের একক সিদ্ধান্তে সমাধানযোগ্য নয়, সেগুলোর জন্য প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করা বাঞ্ছনীয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি নিয়ে মালিকপক্ষের নতুন প্রস্তাব

হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রীর উদ্যোগ: কতটুকু সুফল পাচ্ছে সাধারণ মানুষ?

আপডেট সময় ১০:৪৯:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬