ঢাকা ০৭:১০ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সংসদ অধিবেশনে আজ পোশাকশিল্প ও দ্রব্যমূল্য নিয়ে আলোচনা তৃতীয় টার্মিনাল পরিচালনার চূড়ান্ত সিদ্ধান্ত আজ: বেবিচকের জরুরি সভা প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল

বিশ্ববাজারে বড় পতন: স্বর্ণের দাম নামল বছরের সর্বনিম্ন পর্যায়ে

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় ধরনের ধস নেমেছে। বুধবার (১৮ নভেম্বর) লেনদেনের সময় স্বর্ণের দাম গত এক বছরেরও বেশি সময়ের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে যায়। বাংলাদেশ সময় বিকাল ৩টা ৯ মিনিটের দিকে স্পট মার্কেটে প্রতি আউন্স স্বর্ণের দাম ২ শতাংশ কমে ৩ হাজার ৭৭২ ডলার ৯১ সেন্টে পৌঁছায়। একপর্যায়ে এই দাম ৩ হাজার ৭৫৭ ডলারে নেমে আসে, যা ২০২৫ সালের সেপ্টেম্বরের পর সর্বনিম্ন। এছাড়া ডিসেম্বর মেয়াদে স্বর্ণের ভবিষ্যৎ সরবরাহের দাম ২ দশমিক ৩ শতাংশ কমে প্রতি আউন্স ৩ হাজার ৭৭৬ ডলার ১০ সেন্টে দাঁড়িয়েছে।

বাজার বিশ্লেষকদের মতে, ডলারের শক্তিশালী অবস্থান এবং আগামী দিনগুলোতে ফেডারেল রিজার্ভের কঠোর মুদ্রানীতি অনুসরণের প্রত্যাশা স্বর্ণের দামের ওপর তীব্র চাপ সৃষ্টি করছে। সুইসকোটের বিশ্লেষক কার্লো আলবার্তো দে কাসা জানান, এই পরিস্থিতি মূল্যবান ধাতুটির দাম কমিয়ে দিচ্ছে। বর্তমানে ডলারের বিনিময় হার ১৯ মাসের মধ্যে সর্বোচ্চ অবস্থানে থাকায় অন্য মুদ্রার ক্রেতাদের কাছে স্বর্ণ ক্রয় বেশ ব্যয়বহুল হয়ে পড়েছে।

ফেডারেল রিজার্ভের শীর্ষ কর্মকর্তাদের সাম্প্রতিক মন্তব্য বাজারে সুদের হার বৃদ্ধির ইঙ্গিত আরও স্পষ্ট করেছে। নিউইয়র্ক ফেডের প্রেসিডেন্ট জন উইলিয়ামস মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদের হার বাড়ানোর প্রয়োজনীয়তার কথা বলেছেন। একই সুরে সেন্ট লুইস ফেডের প্রেসিডেন্ট আলবার্তো মুসালেম জানিয়েছেন, আগামী বসন্তের মধ্যে আরও কয়েক দফা সুদ বৃদ্ধির প্রয়োজন হতে পারে। বাজার বিশ্লেষকদের পূর্বাভাস অনুযায়ী, ডিসেম্বরে সুদের হার ২৫ ভিত্তি পয়েন্ট বৃদ্ধির সম্ভাবনা ৯৭ দশমিক ৮ শতাংশ। বিপরীতে ৫০ ভিত্তি পয়েন্ট বৃদ্ধির সম্ভাবনা মাত্র ২ দশমিক ২ শতাংশ। একই সঙ্গে ২০২৭ সালের মাঝামাঝি পর্যন্ত আরও তিন দফা সুদের হার বাড়তে পারে—বাজারের এমন প্রত্যাশার বিষয়টিও এতে স্পষ্ট হতে পারে।’।

স্বর্ণে বিনিয়োগের আকর্ষণ কমে যাওয়ার বড় কারণ হলো সুদের হার বৃদ্ধি। কারণ সুদের হার বাড়লে স্বর্ণের মতো মুনাফাবিহীন সম্পদ ধরে রাখার সুযোগ ব্যয় বৃদ্ধি পায়। বিনিয়োগকারীরা বর্তমানে ফেডারেল রিজার্ভের অক্টোবর মাসের মুদ্রানীতি বিষয়ক বৈঠকের কার্যবিবরণী প্রকাশের অপেক্ষায় আছেন। বুধবার গ্রিনিচ মান সময় সন্ধ্যা ৭টায় এটি প্রকাশ হওয়ার কথা রয়েছে। বাইবিটের বাজার বিশ্লেষক হান তান মনে করেন, এই কার্যবিবরণী থেকে কেন্দ্রীয় ব্যাংকের ভবিষ্যৎ পরিকল্পনা এবং ২০২৭ সাল পর্যন্ত সুদ বৃদ্ধির প্রবণতা সম্পর্কে আরও নিশ্চিত হওয়া যাবে। এদিকে ফেডারেল রিজার্ভের ২৭ ও ২৮ অক্টোবর অনুষ্ঠিত মুদ্রানীতিবিষয়ক বৈঠকের কার্যবিবরণীর অপেক্ষায় রয়েছেন বিনিয়োগকারীরা।

স্বর্ণের পাশাপাশি অন্যান্য ধাতুর বাজারও অস্থির।

স্পট মার্কেটে রুপার দাম ৩ দশমিক ৫ শতাংশ কমে প্রতি আউন্স ৪৫ ডলার ৭৫ সেন্টে নেমেছে, যা ২০২৫ সালের অক্টোবরের পর সর্বনিম্ন। এছাড়া প্লাটিনামের দাম ৩ দশমিক ৬ শতাংশ কমে প্রতি আউন্স ১ হাজার ৩৭৮ ডলার ৩১ সেন্টে দাঁড়িয়েছে এবং চলতি বছর এখন পর্যন্ত এই ধাতুর দাম ৩০ শতাংশ কমেছে। এর আগে বিশ্ব প্লাটিনাম বিনিয়োগ পরিষদ জানিয়েছিল যে, সরবরাহে ঘাটতি দেখা দিলেও চাহিদা বৃদ্ধির মধ্যেও দামের নিম্নমুখী ধারা অব্যাহত রয়েছে। সব মিলিয়ে প্যালাডিয়ামের দামও ২ দশমিক ৭ শতাংশ কমে ৯৪৪ ডলার ৭৫ সেন্টে লেনদেন হয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এক ফ্রেমে শি-ট্রাম্প-পুতিন: শেনজেনে বিরল কূটনৈতিক মুহূর্ত

বিশ্ববাজারে বড় পতন: স্বর্ণের দাম নামল বছরের সর্বনিম্ন পর্যায়ে

আপডেট সময় ০৪:৩৪:১৭ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬