ঢাকা ০৩:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সংসদ অধিবেশনে আজ পোশাকশিল্প ও দ্রব্যমূল্য নিয়ে আলোচনা তৃতীয় টার্মিনাল পরিচালনার চূড়ান্ত সিদ্ধান্ত আজ: বেবিচকের জরুরি সভা প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল

বুধবার একনেক সভা: অনুমোদনের অপেক্ষায় ২১টি নতুন প্রকল্প

আগামীকাল বুধবার (১৮ নভেম্বর) বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিসভা কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা অনুষ্ঠিত হবে। ২০২৬-২৭ অর্থবছরের সপ্তম এই সভায় সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী ও একনেকের সভাপতি তারেক রহমান। সকাল ১০টায় শুরু হতে যাওয়া এই সভায় বিভিন্ন খাতের নতুন ও সংশোধিত মোট ২১টি প্রকল্প অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। এছাড়া আগে অনুমোদিত ১৪টি প্রকল্পের বর্তমান অগ্রগতি ও সেগুলোর সংশোধনী প্রস্তাব নিয়েও বিস্তারিত আলোচনা করা হবে।

পরিকল্পনা বিভাগের এনইসি-একনেক ও সমন্বয় অনুবিভাগ থেকে প্রাপ্ত তথ্যানুযায়ী, সভায় কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, পানি সম্পদ, পল্লী অবকাঠামো, মৎস্য ও প্রাণিসম্পদসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন খাতের প্রকল্প স্থান পেয়েছে।

স্থানীয় সরকার বিভাগের আওতায় বেশ কয়েকটি উন্নয়ন প্রকল্প অনুমোদনের জন্য তালিকায় রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো জয়পুরহাট জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, ফরিদপুর ও রাজবাড়ী জেলার গুরুত্বপূর্ণ অবকাঠামোগত উন্নয়ন, এবং সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প। এছাড়াও উপজেলা, ইউনিয়ন ও গ্রাম পর্যায়ে দীর্ঘ সেতু নির্মাণের উদ্যোগও এই তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

পানি সম্পদ মন্ত্রণালয়ের আওতায় নদী ও জলাশয় খনন, পুনঃখনন ও নদীভাঙন রোধে বেশ কিছু প্রকল্প সভায় তোলা হবে। এর মধ্যে মেট্রো ঢাকা প্রকল্পের গোঁদনগরবাড়ী রিটেনশন পন্ড এবং তুরাগ নদী সুরক্ষা ও সংরক্ষণ প্রকল্প অন্যতম। পাশাপাশি জয়পুরহাট, বগুড়া ও গাইবান্ধা জেলার ক্ষুদ্রসেচ উন্নয়ন, ঢাকায় জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণ, বাংলাদেশ বিমান বাহিনীর ঢাকায় আবাসন সমস্যা দূরীকরণ এবং জয়পুরহাট সড়ক বিভাগের তিনটি জেলা মহাসড়ক প্রশস্তকরণ ও মানোন্নয়ন প্রকল্পও সভায় উত্থাপিত হবে।

চলমান প্রকল্পের তালিকায় থাকা কুমিল্লার মুরাদনগর উপজেলার আর্চি ও বুড়ি নদী পুনঃখনন, কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট স্থাপন, জীবপ্রযুক্তির মাধ্যমে কৃষিবীজ উন্নয়ন এবং মৎস্য ও প্রাণিসম্পদ খাতের প্রকল্পগুলো নিয়ে আলোচনা করা হবে। এছাড়া দেশের মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের নিরাপদ ইন্টারনেট ব্যবহার নিশ্চিত করা, খুলনা সড়ক জোনের আওতাধীন মহাসড়কে নতুন সেতু নির্মাণ এবং দুর্গম পর্যটন এলাকায় স্যাটেলাইট প্রযুক্তির মাধ্যমে মোবাইল নেটওয়ার্ক সেবা সম্প্রসারণের প্রকল্পগুলোও অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

সভায় একনেকের বিকল্প সভাপতি ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান উপস্থিত থাকবেন। এছাড়া অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ এবং পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানসহ সংশ্লিষ্ট মন্ত্রীরা এই সভায় অংশ নেবেন বলে জানা গেছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পারিবারিক কারণে দিল্লিতে যোগ দিতে দেরি হচ্ছে আসাদ আলম সিয়ামের

বুধবার একনেক সভা: অনুমোদনের অপেক্ষায় ২১টি নতুন প্রকল্প

আপডেট সময় ০৩:০৪:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬