ঢাকা ১০:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সংসদ অধিবেশনে আজ পোশাকশিল্প ও দ্রব্যমূল্য নিয়ে আলোচনা তৃতীয় টার্মিনাল পরিচালনার চূড়ান্ত সিদ্ধান্ত আজ: বেবিচকের জরুরি সভা প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল

প্রথমবার যাত্রীসহ আকাশে চীনের নিজস্ব বৈদ্যুতিক উড়োজাহাজ

প্রথাগত জ্বালানির পরিবর্তে বিদ্যুৎ ব্যবহার করে উড্ডয়ন সক্ষম বাণিজ্যিক উড়োজাহাজ তৈরিতে বড় মাইলফলক স্পর্শ করল চীন। দেশটির নিজস্ব প্রযুক্তিতে তৈরি ১০ মেট্রিক টন ওজনের ‘সিই-২৫এ’ মডেলের প্রথম বাণিজ্যিক বৈদ্যুতিক বিমানটি সম্প্রতি পাইলটসহ সফলভাবে আকাশে উড়েছে। চীনের শানডং প্রদেশের বিনঝৌ শহরে গত শনিবার এই গুরুত্বপূর্ণ পরীক্ষাটি সম্পন্ন হয়।

উড্ডয়ন পরীক্ষায় অংশ নেওয়া এই বিমানে দুজন পাইলট এবং একজন ফ্লাইট টেস্ট ইঞ্জিনিয়ার উপস্থিত ছিলেন। পুরো উড্ডয়ন প্রক্রিয়াটি ৫৭ মিনিট ৪৬ সেকেন্ড স্থায়ী হয়, যার মধ্যে বিমানটি আকাশে উড়তে সক্ষম হয়েছে ১৬ মিনিট ৩৮ সেকেন্ড। এই সময়ে উড়োজাহাজটি ৬০ দশমিক ৪ কিলোমিটার দূরত্ব অতিক্রম করেছে। কোম্যাকের আনুষ্ঠানিক বিবৃতি অনুযায়ী, উড়োজাহাজটির সকল কারিগরি ব্যবস্থা স্বাভাবিকভাবে কাজ করেছে এবং পরীক্ষার ফলাফল পুরোপুরি প্রত্যাশা অনুযায়ী পাওয়া গেছে।

কোম্যাক উদ্ভাবিত এই বৈদ্যুতিক বিমানটি মূলত স্বল্প দূরত্বের আকাশপথের যাত্রীদের কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে। নকশা অনুযায়ী, এটি সর্বোচ্চ ১৯ জন যাত্রী নিয়ে যাতায়াতে সক্ষম। বিমানটি ঘণ্টায় ৩০০ কিলোমিটার গতিতে উড়তে পারে এবং ২ হাজার ৪০০ মিটার পর্যন্ত উচ্চতায় পৌঁছাতে সক্ষম। একবার চার্জ দেওয়ার পর এটি টানা ৪০০ কিলোমিটার পথ অতিক্রম করতে পারে। বিমানের ডানায় বিশেষ সমন্বিত বৈদ্যুতিক ফ্যান সিস্টেম ব্যবহার করা হয়েছে, যা উড্ডয়নের মূল শক্তি হিসেবে কাজ করে। এক শহর থেকে আরেক শহরে সর্বোচ্চ ১৯ জন যাত্রী নিয়ে চলাচলের উপযোগী করে এর নকশা করা হয়েছে।

এর আগে এই উড়োজাহাজটি দীর্ঘ সময় ধরে চালকবিহীন অবস্থায় পরীক্ষামূলক উড্ডয়ন সম্পন্ন করেছে। গত ২ ফেব্রুয়ারি এর প্রথম চালকবিহীন উড্ডয়ন অনুষ্ঠিত হয় এবং সব মিলিয়ে এ পর্যন্ত ১৯টি এমন পরীক্ষা সফলভাবে শেষ করা হয়েছে। এই প্রকল্পে কোম্যাকের সাথে যৌথভাবে কাজ করছে ব্যাটারি নির্মাতা প্রতিষ্ঠান কনটেম্পোরারি অ্যাম্পেরেক্স টেকনোলজি কোম্পানি লিমিটেড (সিএটিএল), সাংহাই জিয়াও টং বিশ্ববিদ্যালয়সহ দেশীয় বিভিন্ন প্রযুক্তি অংশীদার।

বাণিজ্যিক ব্যবহারের লক্ষ্যে বিমানটিকে সনদের আওতায় আনার কাজও শুরু হয়েছে। চীনের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এরই মধ্যে সিই-২৫এ বিমানের সনদের আবেদনপত্র গ্রহণ করেছে। বড় বাণিজ্যিক যাত্রীবাহী বিমানের জন্য প্রযোজ্য ‘সিসিএআর-২৫’ উড্ডয়নযোগ্যতা নীতিমালা মেনে বিমানটির নির্মাণকাজ এগিয়ে চলছে। বাণিজ্যিক সেবায় যুক্ত হওয়ার আগে এই কঠোর সনদ প্রক্রিয়া সম্পন্ন করা আবশ্যিক বলে জানিয়েছে প্রস্তুতকারী প্রতিষ্ঠান কোম্যাক। তেলের বদলে এবার বিদ্যুতে চলবে যাত্রীবাহী উড়োজাহাজ।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

যুক্তরাষ্ট্রের ডিএফসি অর্থায়নের যোগ্য হলো বাংলাদেশ

প্রথমবার যাত্রীসহ আকাশে চীনের নিজস্ব বৈদ্যুতিক উড়োজাহাজ

আপডেট সময় ১০:১৯:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬