রবিবার (১৫ নভেম্বর) বাংলাদেশ সময় রাত ১১টা ৪৮ মিনিটে আফগানিস্তান ও তাজিকিস্তান সীমান্তবর্তী এলাকায় ৫ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। জার্মানির ভূবিজ্ঞান গবেষণা কেন্দ্র জিএফজেড (GFZ) এই তথ্য নিশ্চিত করেছে।
সংস্থাটির তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ৯৩ দশমিক ৫ কিলোমিটার গভীরে। এর অবস্থান ৩৬ দশমিক ০৬ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৭১ দশমিক ০৪ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে চিহ্নিত করা হয়েছে। প্রাকৃতিক এই দুর্যোগে এখন পর্যন্ত কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
আকাশ নিউজ ডেস্ক 























