ঢাকা ০৭:৩৫ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সংসদ অধিবেশনে আজ পোশাকশিল্প ও দ্রব্যমূল্য নিয়ে আলোচনা তৃতীয় টার্মিনাল পরিচালনার চূড়ান্ত সিদ্ধান্ত আজ: বেবিচকের জরুরি সভা প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল

সংসদ ভবনে সৌরবিদ্যুৎ: ফের কারিগরি জরিপের নির্দেশ দিলেন ডেপুটি স্পিকার

জাতীয় সংসদ ভবনে সোলার প্যানেল স্থাপনের সম্ভাব্যতা যাচাই, বিদ্যুৎ সাশ্রয় এবং আধুনিক জ্বালানি ব্যবস্থাপনার লক্ষ্যে গঠিত কমিটির তৃতীয় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৫ নভেম্বর) সংসদ ভবনে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন কমিটির আহ্বায়ক ও জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, এমপি। সভায় ডিপিডিসির পক্ষ থেকে সংসদ সচিবালয়ে সোলার প্যানেল স্থাপনের বিষয়ে একটি ত্রিমাত্রিক বা থ্রিডি উপস্থাপনা প্রদর্শন করা হয়। সংসদ সচিবালয়ের বিদ্যুৎ চাহিদা, কেন্দ্রীয় এসি ব্যবস্থার কার্যকারিতা এবং সোলার স্থাপনের উপযোগী ফাঁকা জায়গার সম্ভাব্যতা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় বিদ্যুতের চাহিদা ও কারিগরি সক্ষমতা বিবেচনায় নিয়ে সোলার পাওয়ার সিস্টেমের উপযুক্ত সক্ষমতা নির্ধারণের ওপর গুরুত্ব দেওয়া হয়।

কমিটির কাছে ডিপিডিসির তৈরিকৃত উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) ও কারিগরি সমীক্ষা সন্তোষজনক মনে না হওয়ায় আগামী ৪৮ ঘণ্টার মধ্যে পুনরায় জরিপ (সার্ভে) সম্পন্ন করে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এই নতুন প্রতিবেদনটি আগামী ১৮ ডিসেম্বর ২০২৬ তারিখে অনুষ্ঠিতব্য পরবর্তী সভায় উপস্থাপন করা হবে। বৈঠকে কমিটির সদস্য মোঃ আশরাফ উদ্দিন এমপি, লুৎফুল্লাহেল মাজেদ এমপি, মোঃ সাইফুল আলম এমপি এবং মারদিয়া মমতাজ এমপি উপস্থিত ছিলেন।

সংসদ ভবনের বিদ্যুৎ অপচয় রোধে কমিটি বেশ কিছু সুনির্দিষ্ট সময়সীমা বেঁধে দিয়েছে। আগামী ৩০ নভেম্বর ২০২৬ তারিখের মধ্যে সোনালী ব্যাংক লিমিটেডের সংসদ ভবন শাখায় পৃথক সাব-মিটার স্থাপন ও চালু করতে গণপূর্ত অধিদপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছে। একই সময়সীমার মধ্যে সংসদ ভবনের সব বাতি ও লাইট সেন্সরের আওতায় আনার ব্যবস্থা করতে বলা হয়েছে। এছাড়া বাণিজ্যিকভাবে ব্যবহৃত এলডি হলে আলাদা সাব-মিটার স্থাপনেরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৈঠকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতায় থাকা প্রতিবন্ধী ব্যক্তিদের ব্যবহারের জন্য বরাদ্দকৃত ‘ফারহান ফাইয়াজ’ খেলার মাঠের ব্যবস্থাপনা, চুক্তি এবং ১৩ কোটি ৯৫ লাখ টাকা ব্যয়ের বিষয়গুলো খতিয়ে দেখতে একটি সাব-কমিটি গঠন করা হয়েছে। মোঃ আশরাফ উদ্দিন এমপি ও মারদিয়া মমতাজ এমপির সমন্বয়ে গঠিত এই সাব-কমিটিতে সংসদ সচিবালয়, গণপূর্ত অধিদপ্তর, সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিনিধিরা থাকবেন। তাদের আগামী সভায় এ বিষয়ে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

গণপূর্ত অধিদপ্তরের স্পোর্টস ক্লাব ফিলিং স্টেশনের পরিচালনা নিয়েও সভায় আলোচনা হয়েছে। পার্লামেন্ট মেম্বার ক্লাবের ইজারাদাতা ও ইজারাগ্রহীতার মধ্যকার চুক্তিনামাটি পুনর্বিবেচনার বিষয়ে কমিটি আপত্তি জানিয়েছে। এ বিষয়টি চুক্তিনামাসহ দ্রুত স্পিকারকে অবহিত করার সিদ্ধান্ত হয়েছে। সভার কার্যক্রমে সংসদ সচিবালয়ের সচিব, ডিপিডিসি ও গণপূর্ত অধিদপ্তরের কর্মকর্তারা অংশ নেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সংসদ ভবনে সৌরবিদ্যুৎ: ফের কারিগরি জরিপের নির্দেশ দিলেন ডেপুটি স্পিকার

সংসদ ভবনে সৌরবিদ্যুৎ: ফের কারিগরি জরিপের নির্দেশ দিলেন ডেপুটি স্পিকার

আপডেট সময় ০৭:৩৪:১৯ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬