ঢাকা ০৩:২১ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সংসদ অধিবেশনে আজ পোশাকশিল্প ও দ্রব্যমূল্য নিয়ে আলোচনা তৃতীয় টার্মিনাল পরিচালনার চূড়ান্ত সিদ্ধান্ত আজ: বেবিচকের জরুরি সভা প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল

স্কুলে ভর্তিতে লটারি বহালের রিট খারিজ করলেন হাইকোর্ট

দেশের সব সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত ভর্তিতে পরীক্ষার পরিবর্তে লটারি পদ্ধতি চালুর দাবি জানিয়ে করা একটি রিট আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি শিকদার মাহমুদুর রাজী ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ রোববার শুনানি শেষে এ আদেশ প্রদান করেন। এর ফলে শিক্ষা মন্ত্রণালয়ের ঘোষিত নতুন ভর্তি নীতিমালা কার্যকর থাকবে, যার অধীনে প্রথম শ্রেণিতে লটারি এবং দ্বিতীয় থেকে নবম শ্রেণি পর্যন্ত ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী নির্বাচন করা হবে।

আদালতের এই আদেশের ফলে পূর্বনির্ধারিত ভর্তি প্রক্রিয়াই বহাল থাকবে বলে জানিয়েছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নূর মুহাম্মদ আজমী। এর আগে গত ১৬ মার্চ শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক স্মারকে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত ভর্তিতে লটারি পদ্ধতি বাতিলের ঘোষণা দেওয়া হয়। পরবর্তীতে দ্বিতীয় থেকে নবম শ্রেণি পর্যন্ত ভর্তি পরীক্ষার সিদ্ধান্ত জানায় কর্তৃপক্ষ। লটারি পদ্ধতি বাতিলসংক্রান্ত এই স্মারকের বৈধতাকে চ্যালেঞ্জ জানিয়ে মুভমেন্ট ফর হিউম্যান রাইটস অ্যান্ড গুড গভর্ন্যান্স ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মিনহাজ উদ্দিন আহমেদ গত ৭ অক্টোবর হাইকোর্টে রিটটি করেন।

রিট আবেদনটি এর আগে ১৪ অক্টোবর অবকাশকালীন বেঞ্চে শুনানির জন্য উঠলেও তা কার্যতালিকা থেকে বাদ দেওয়া হয়েছিল। পরবর্তীতে নিয়মিত বেঞ্চে এটি পুনরায় উপস্থাপন করা হয়। আদালতে রিটকারীপক্ষে শুনানিতে অংশ নেন আইনজীবী জাহিদুর রহমান তালুকদার। তিনি জানান, আদালত সরকারের নীতিমালা প্রণয়নের বিষয়ে হস্তক্ষেপ না করার নীতি থেকে রিটটি খারিজ করেছেন। রিট আবেদনকারীর সাথে পরামর্শ সাপেক্ষে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে তিনি উল্লেখ করেন।

উল্লেখ্য, করোনা মহামারির সময় ২০২১ শিক্ষাবর্ষ থেকে মাধ্যমিক বিদ্যালয়ে সব শ্রেণিতে লটারির মাধ্যমে ভর্তি কার্যক্রম শুরু হয়েছিল। দীর্ঘদিন সেই পদ্ধতি চলমান থাকলেও গত ১৬ মার্চ মন্ত্রণালয় তা বাতিল করে। এরপর গত ১৩ অক্টোবর আসন্ন ২০২৭ শিক্ষাবর্ষের জন্য জারি করা সরকারি মাধ্যমিক বিদ্যালয় ভর্তির নীতিমালায় বলা হয়েছে, প্রথম শ্রেণিতে ডিজিটাল লটারির মাধ্যমে এবং দ্বিতীয় থেকে নবম শ্রেণি পর্যন্ত লিখিত পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করা হবে। আদালত রিট খারিজ করায় এখন এই নতুন নীতিমালা অনুযায়ী ভর্তি প্রক্রিয়া এগিয়ে চলবে। এর আগে করোনাভাইরাসের সংক্রমণের কারণে ২০২১ শিক্ষাবর্ষে সব শ্রেণিতেই লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করা হয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্কুলে ভর্তিতে লটারি বহালের রিট খারিজ করলেন হাইকোর্ট

স্কুলে ভর্তিতে লটারি বহালের রিট খারিজ করলেন হাইকোর্ট

আপডেট সময় ০৩:১৯:০৮ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬