আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) নতুন অর্থনৈতিক প্রোগ্রামে আগামী বছরের জানুয়ারি বা ফেব্রুয়ারির মধ্যেই বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে যুক্ত হতে যাচ্ছে। রোববার কক্সবাজারে অর্থ মন্ত্রণালয় ও এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) যৌথ আয়োজনে শুরু হওয়া আন্তর্জাতিক ঋণ সম্মেলনের প্রথম দিনে সাংবাদিকদের সাথে আলাপকালে এ তথ্য নিশ্চিত করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। আমির খসরু বলেন, ‘বিশ্বে একটা বড় ধরনের পরিবর্তন হয়েছে।
প্রোগ্রামের বর্তমান অগ্রগতি প্রসঙ্গে অর্থমন্ত্রী জানান, আইএমএফের প্রস্তাবিত নতুন কর্মসূচি নিয়ে বর্তমানে দুটি ওয়ার্কিং গ্রুপ জোরেশোরে কাজ চালিয়ে যাচ্ছে। নির্দিষ্ট এই নির্ধারিত সময়ের মধ্যেই তাদের প্রয়োজনীয় সকল প্রশাসনিক ও কারিগরি পর্যালোচনার কাজ সম্পন্ন হবে এবং সবকিছু যথারীতি চালু থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি। তিনি বলেন, ‘এ সময়ের মধ্যে এগুলো শেষ হয়ে যাবে।
শর্ত পালনে বিলম্বের কারণে সরকার পিছিয়ে পড়েছে এমন গুঞ্জন খারিজ করে অর্থমন্ত্রী স্পষ্ট করেন, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে আন্তর্জাতিক সংস্থাটির সঙ্গে যেসব পরিকল্পনা করা হয়েছিল, তার অনেক কিছুই নতুন নির্বাচিত সরকারের পক্ষে হুবহু বাস্তবায়ন করা সম্ভব নয়। রাতারাতি যেকোনো অসংবেদনশীল সিদ্ধান্ত চাপিয়ে দিলে সাধারণ জনগণ, সামগ্রিক অর্থনীতি ও ব্যবসায়িক খাত ক্ষতিগ্রস্ত হতে পারে, তাই উপযুক্ত সময়ের প্রয়োজন রয়েছে। আগের প্রোগ্রাম বিগত ফ্যাসিস্ট রেজিমের সময় আইএমএফের যে প্রোগ্রাম হয়েছে, সেখানে অনেকগুলো বিষয় আছে যেগুলো নির্বাচিত সরকারের জন্য সে কাজগুলো করা সম্ভব না।’।
আমির খসরু আরও উল্লেখ করেন, বর্তমান বৈশ্বিক পরিবর্তিত প্রেক্ষাপটের সঙ্গে সমন্বয় রেখে বাংলাদেশের জাতীয় অর্থনৈতিক ফ্রেমওয়ার্ক ঢেলে সাজানো হচ্ছে। দেশের পঞ্চবার্ষিকী উন্নয়ন পরিকল্পনার সঙ্গে ইতিমধ্যে এডিবি, বিশ্বব্যাংক ও জাইকার মতো আন্তর্জাতিক উন্নয়ন সহযোগীরা নিজেদের অ্যালাইন করেছে। একইভাবে আইএমএফও এই সমন্বিত কাঠামোর সঙ্গে যুক্ত হচ্ছে, যা ছাড়া অর্থনৈতিক উন্নয়নমূলক লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব নয়।
আকাশ নিউজ ডেস্ক 
























