ঢাকা ০৮:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

তৃতীয় টার্মিনাল পরিচালনার চূড়ান্ত সিদ্ধান্ত আজ: বেবিচকের জরুরি সভা

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বহুল প্রতীক্ষিত তৃতীয় টার্মিনাল পরিচালনার জন্য জাপানি কনসোর্টিয়ামের প্রস্তাবিত শর্তাবলি চূড়ান্ত করতে আজ মঙ্গলবার ১০ নভেম্বর সভায় বসছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। এই পরিচালনা পর্ষদের সভায় শর্তগুলো বিস্তারিত পর্যালোচনা করা হবে। সভায় গৃহিত সিদ্ধান্ত চূড়ান্ত অনুমোদনের জন্য পরবর্তীতে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে পাঠানো হবে।

বেবিচকের সদস্য (প্রশাসন) এসএম লাবলুর রহমান জানিয়েছেন, আসন্ন ১৬ ডিসেম্বর বিজয় দিবসে তৃতীয় টার্মিনাল আংশিক বা সীমিত পরিসরে চালুর লক্ষ্য নিয়ে কাজ চলছে। জাপানি কনসোর্টিয়ামের সাথে চুক্তির বিভিন্ন শর্ত, বিশেষ করে রাজস্ব ভাগাভাগি, জাতীয় স্বার্থ এবং রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সক্ষমতার বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে সমালোচনা ও বিতর্ক রয়েছে। সংসদীয় কমিটির বৈঠকেও এসব বিষয়ে আপত্তি তোলা হয়েছে। এই পরিস্থিতিতে স্পর্শকাতর শর্তগুলো পুনরায় চুলচেরা বিশ্লেষণের উদ্যোগ নেওয়া হয়েছে।

এদিকে, তৃতীয় টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডলিং সেবা নিজেদের নিয়ন্ত্রণে রাখতে তৎপর হয়ে উঠেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। গত ২৮ অক্টোবর বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও কাইজার সোহেল আহমেদ বেবিচক চেয়ারম্যানের কাছে একটি চিঠি দিয়েছেন। এতে তৃতীয় টার্মিনালকে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের লাইসেন্স আওতাভুক্ত করার অনুরোধ জানানো হয়। আগামী ১৬ ডিসেম্বর থেকেই বিমান এই সেবা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে।

দীর্ঘদিন ধরে শাহজালালের প্রথম ও দ্বিতীয় টার্মিনালে এককভাবে হ্যান্ডলিং সেবা দিচ্ছে বিমান। তবে লাগেজ ডেলিভারিতে দীর্ঘসূত্রতা, মালামাল হারানো এবং দক্ষ জনবল ও আধুনিক সরঞ্জামের অভাব নিয়ে একাধিকবার অসন্তোষ প্রকাশ করেছে বিভিন্ন এয়ারলাইনস। এই ঘাটতি পূরণে এবং আন্তর্জাতিক মান নিশ্চিত করতে সরকার বিদেশি অভিজ্ঞ প্রতিষ্ঠানকে দায়িত্ব দেওয়ার পরিকল্পনা করছে।

টার্মিনাল পরিচালনার দায়িত্বে থাকা জাপানি কনসোর্টিয়াম গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের জন্য চারটি বিদেশি প্রতিষ্ঠানের নাম প্রস্তাব করেছে। এগুলো হলো সুইজারল্যান্ডের সুইসপোর্ট, তুরস্কের সেলেবি এভিয়েশন হোল্ডিং, সংযুক্ত আরব আমিরাতের ডানাটা এবং যুক্তরাজ্যের মেনজিস এভিয়েশন। কার ওপর দায়িত্ব অর্পণ করা হবে, তা নিয়েও চলছে জোর আলোচনা।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গান্ধী পরিবার নিয়ে বিতর্কিত পোস্ট, কঙ্গনার বিরুদ্ধে মামলা

তৃতীয় টার্মিনাল পরিচালনার চূড়ান্ত সিদ্ধান্ত আজ: বেবিচকের জরুরি সভা

আপডেট সময় ০৮:৩৫:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬