ঢাকা ১২:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

সংসদ ভবনে পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক

ত্রয়োদশ জাতীয় সংসদের পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক বৃহস্পতিবার (১২ নভেম্বর) সংসদ ভবনে অনুষ্ঠিত হয়েছে। কমিটির সভাপতি জহির উদ্দিন স্বপন এমপি বৈঠকে উপস্থিত থাকতে না পারায় কমিটির সদস্যদের সর্বসম্মতিক্রমে কাজী রফিকুল ইসলাম এমপি সভায় সভাপতিত্ব করেন। বৈঠকে কমিটির সদস্য হিসেবে প্রতিমন্ত্রী মোঃ জোনায়েদ আব্দুর রহিম সাকি, মঈনুল ইসলাম খান, মোহাম্মদ ফখরুল ইসলাম, মোঃ শওকতুল ইসলাম, মোসা: ফরিদা ইয়াসমিন, মোঃ সাইফুল আলম এবং মোঃ রাশেদুল ইসলাম রাশেদ অংশগ্রহণ করেন।

বৈঠকের প্রধান আলোচ্য বিষয় ছিল ‘পাবলিক প্রকিউরমেন্ট বিল, ২০২৬’। বিলটি পরীক্ষা-নিরীক্ষা করে প্রতিবেদন তৈরির লক্ষ্যে বিস্তারিত আলোচনা করা হয়। কমিটি বিলটির প্রতিটি দিক পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই-বাছাইয়ের সিদ্ধান্ত নিয়েছে। এছাড়া প্রয়োজনীয় সংশোধন, সংযোজন ও পরিমার্জনের মাধ্যমে চূড়ান্ত প্রতিবেদন জাতীয় সংসদে উপস্থাপনের বিষয়েও আলোচনা হয়েছে।

এ সময় সংসদ সচিবালয়ের সচিব, পরিকল্পনা মন্ত্রণালয়ের সচিব, বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের সচিব এবং লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের যুগ্ম সচিবসহ সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়াও বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা সভায় সহায়তা প্রদান করেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সংসদ ভবনে পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক

সংসদ ভবনে পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক

আপডেট সময় ১২:১৯:২০ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬