ঢাকা ১০:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

ভূমি অধিগ্রহণে দুর্নীতি: ফেঁসে যাচ্ছেন চার ডিসিসহ অর্ধশতাধিক কর্মকর্তা

ঢাকা-সিলেট মহাসড়ক উন্নয়ন প্রকল্পের ভূমি অধিগ্রহণে সংঘটিত ব্যাপক অনিয়ম ও দুর্নীতির ঘটনায় জেলা প্রশাসনের শীর্ষ থেকে মাঠ পর্যায়ের অন্তত ২০ জনের বেশি কর্মকর্তা ফেঁসে যাচ্ছেন। ভূমি মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে এসব কর্মকর্তার বিরুদ্ধে চাঞ্চল্যকর অনিয়ম ও তথ্যপ্রমাণ উঠে এসেছে। প্রধানমন্ত্রীর নির্দেশে গত বছরের ৩০ এপ্রিল তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটি জেলা প্রশাসনের ৮ হাজার ৮০০ পৃষ্ঠার নথিপত্র পর্যালোচনা, সরেজমিন পরিদর্শন এবং সংশ্লিষ্টদের বক্তব্য গ্রহণের পর গত ১৬ আগস্ট জনপ্রশাসন মন্ত্রণালয়ে ৭০ পৃষ্ঠার বিস্তারিত প্রতিবেদন জমা দেয়। এর আগে বিষয়টি নিয়ে বিভিন্ন সময়ে চারটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হয়েছিল। এ দুর্নীতির বিষয়ে ২০২৫ সালের ১৯ ও ২১ অক্টোবর, ১৮ ডিসেম্বর এবং গত ২৬ এপ্রিল চারটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হয়। তদন্তের প্রতিটি ধাপে প্রকাশিত তথ্যপ্রমাণ সামনে আনা হয়, যার প্রমাণও পান তদন্ত কর্মকর্তারা।

তদন্ত কমিটির পর্যালোচনায় ২০১৮ থেকে ২০২৫ সালের মধ্যে দায়িত্বরত চারজন সাবেক জেলা প্রশাসকের সময়কালে অধিগ্রহণ প্রক্রিয়ায় অনিয়ম ও ত্রুটির প্রাথমিক সত্যতা মিলেছে।

এই তালিকায় রয়েছেন সৈয়দা ফারহানা কাউনাইন (২০১৮-২০২১), আবু নইম মোহাম্মদ নাঈম মারুফ খান (২০২১-২০২৩), ড. বদিউল আলম (২০২৩-২০২৪) এবং মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী (২০২৪-২০২৫)। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, অধিগ্রহণের নোটিশ প্রদান থেকে শুরু করে জমির শ্রেণি নির্ধারণ ও ক্ষতিপূরণ প্রদান পর্যন্ত প্রতিটি ধাপে জেলা প্রশাসনের তদারকিতে গাফিলতি ও বিধিবহির্ভূত কার্যক্রমের প্রমাণ পাওয়া গেছে। বর্তমানে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে কর্মরত এই কর্মকর্তাদের ব্যক্তিগত দায় নির্ধারণের সুপারিশ করেছে কমিটি। তারা হলেন- সৈয়দা ফারহানা কাউনাইন (১১ মার্চ ২০১৮ থেকে ২১ জুন ২০২১), আবু নইম মোহাম্মদ নাঈম মারুফ খান (২২ জুন ২০২১ থেকে ১০ সেপ্টেম্বর ২০২৩), ড. বদিউল আলম (১০ সেপ্টেম্বর ২০২৩ থেকে ১২ সেপ্টেম্বর ২০২৪) এবং মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী (১২ সেপ্টেম্বর ২০২৪ থেকে ২৫। 11, 2018, 21, 2021, 22, 10, 2023, 12, 2024, 25, 2025.

নরসিংদীতে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) হিসেবে দায়িত্বরত ছয় কর্মকর্তার বিরুদ্ধেও অনিয়মের প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে। তারা হলেন মোহাম্মদ মাসুম, এএসএম ইবনুল হাসান ইভান, মো. মোস্তফা মনোয়ার, মো. মুশফিকুর রহমান, অঞ্জন দাশ ও মোহাম্মদ নাজমুল হাসান। এদের মধ্যে অঞ্জন দাশের বিরুদ্ধে একটি গুরুতর অভিযোগের প্রমাণ মিলেছে, যেখানে সংবাদ ধামাচাপা দিতে উৎকোচ প্রদানের চেষ্টার বিষয়টি অডিও রেকর্ডে ধরা পড়েছে। তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা ও দুর্নীতি দমন কমিশনে অভিযোগ পাঠানোর সুপারিশ করা হয়েছে। এছাড়া সাবেক এডিসি শাহিনা পারভীন ও ফারুক আহমেদের বিষয়ে অধিকতর তদন্তের পরামর্শ দেওয়া হয়েছে।

তদন্ত কমিটি ভূমি অধিগ্রহণ কর্মকর্তা পর্যায়েও বড় ধরনের অনিয়মের সন্ধান পেয়েছে। ২০১৮ থেকে ২০২৫ সাল পর্যন্ত ১৭ জন ভূমি অধিগ্রহণ কর্মকর্তার মধ্যে আটজনের দায়িত্বকালে বিভিন্ন এলএ কেসে বড় ধরনের ত্রুটি ও অনিয়ম পরিলক্ষিত হয়েছে। অভিযুক্ত আট কর্মকর্তা হলেন মো. পারভেজ মৃধা, শ্যামল চন্দ্র সাহা, মাশফিকা হোসেন, রেহানা মজুমদার মুক্তি, চৌধুরী মোস্তাফিজুর রহমান, মাহমুদা জাহান, এএইচএম আজিমুল হক ও আসমাউল হুসনা পিংকি।

প্রতিবেদনে বলা হয়েছে, এসব কর্মকর্তার দায়িত্বকালীন প্রতিটি এলএ কেস ও তাদের ব্যক্তিগত ভূমিকা আলাদাভাবে যাচাই করে দায় নিশ্চিত করার প্রক্রিয়া শুরু হয়েছে। সরকারি চাকরিজীবীদের এই বড় ধরনের দুর্নীতির ঘটনায় সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের পথে এখন প্রশাসন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

যুদ্ধের ধাক্কা কাটিয়ে ২০২৭ সালেই ঘুরে দাঁড়াবে কাতারের অর্থনীতি

ভূমি অধিগ্রহণে দুর্নীতি: ফেঁসে যাচ্ছেন চার ডিসিসহ অর্ধশতাধিক কর্মকর্তা

আপডেট সময় ১০:২০:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬