ঢাকা ০৪:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

নিরপেক্ষভাবে কাজ করবে তথ্য কমিশন: প্রধান তথ্য কমিশনার

দেশের গণতান্ত্রিক ধারা এবং সুশাসন নিশ্চিত করার লক্ষ্যে তথ্য কমিশন সম্পূর্ণ স্বাধীন ও নিরপেক্ষভাবে কাজ করবে বলে জানিয়েছেন প্রধান তথ্য কমিশনার অধ্যাপক ড. নাহরিন ইসলাম খান। রাজধানীর আগারগাঁওয়ে কমিশন কার্যালয়ে নবগঠিত কমিশনের ১০০ দিনের কর্মপরিকল্পনা নিয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ প্রতিশ্রুতি ব্যক্ত করেন। তিনি বলেন, কমিশনের লক্ষ্য সরকার বা জনগণের পক্ষে থাকা নয়, বরং সম্পূর্ণ নিরপেক্ষ অবস্থান থেকে দায়িত্ব পালন করা।

প্রধান তথ্য কমিশনার বলেন, আজ থেকে গণমাধ্যমের প্রতিনিধিদের উপস্থিতিতেই কমিশনের নিরপেক্ষ ও স্বাধীন পথচলা আনুষ্ঠানিকভাবে শুরু হলো। প্রতিটি সংবাদকর্মীর জন্য কমিশনের দরজা সবসময় উন্মুক্ত থাকবে এবং সম্মিলিত প্রচেষ্টায় প্রতিষ্ঠানটিকে কাঙ্ক্ষিত উচ্চতায় নিয়ে যাওয়া সম্ভব হবে। গত ১৭ বছরে তথ্য কমিশন উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারেনি এমন সীমাবদ্ধতা স্বীকার করে তিনি সাংবাদিকদের গঠনমূলক সমালোচনা ও সহযোগিতার আহ্বান জানান।

কমিশনের বর্তমান জনবল সংকটের কথা তুলে ধরে ড. নাহরিন ইসলাম খান জানান, ১৫ তলাবিশিষ্ট ভবনের জন্য অনুমোদিত ৭৬ জন জনবলের বিপরীতে বর্তমানে মাত্র ২২ জন কর্মী কর্মরত রয়েছেন। এই সীমিত জনবল নিয়েই তারা কার্যক্রম চালিয়ে নিচ্ছেন। জনমুখী কমিশন গড়তে নেওয়া ১০০ দিনের কর্মপরিকল্পনার অংশ হিসেবে চলতি মাসের শেষ সপ্তাহে বিশ্ববিদ্যালয় পর্যায়ে সপ্তাহব্যাপী ‘তথ্যমেলা সপ্তাহ’ এবং স্কুল-কলেজগুলোতে সচেতনতামূলক কর্মসূচি নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, গত দুই বছরে জমে থাকা ৯১৭টি অভিযোগের মধ্যে ৯৫টি অভিযোগের শুনানি আগামী ১৬ নভেম্বর থেকে শুরু হচ্ছে। এছাড়া বর্তমান কমিশন দায়িত্ব নেওয়ার পর আরও দুই শতাধিক নতুন অভিযোগ জমা পড়েছে। সংবাদকর্মী, কন্টেন্ট ক্রিয়েটর ও রাজনীতিবিদদের প্রশিক্ষণের আওতায় আনা এবং সরকারি বা বিদেশি অর্থায়নে পরিচালিত প্রতিষ্ঠানের ওয়েবসাইট মনিটরিং করার পরিকল্পনাও রয়েছে কমিশনের। এছাড়া বিশ্ববিদ্যালয়গুলোতে তথ্য অবমুক্তকরণ নীতিমালা প্রণয়নের জন্য উপাচার্যদের কাছে পত্র পাঠানো হয়েছে। নতুন কমিশন যোগদানের পর ইতিমধ্যে ২০০-এর অধিক নতুন অভিযোগ জমা পড়েছে।

তথ্য কমিশনার এস. এ. এম মাহফুজুর রহমান বলেন, তথ্য অধিকার আইন ও কমিশন মানুষের তথ্যের অধিকার প্রতিষ্ঠায় গেম চেঞ্জিং ভূমিকা রাখতে সক্ষম। স্বচ্ছতা নিশ্চিতে গণমাধ্যমকে কমিশনের বড় অংশীদার উল্লেখ করে তিনি বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা ও প্রযুক্তির প্রসারে সৃষ্ট মিস-ইনফরমেশন ও ডিস-ইনফরমেশন রোধে গণমাধ্যমকে বস্তুনিষ্ঠ ও প্রামাণ্য তথ্য নিশ্চিত করতে হবে। এক্ষেত্রে গণমাধ্যমই সবচেয়ে বড় অংশীদার।

কমিশনার খান মোহাম্মদ আবুল হোসেন বলেন, দীর্ঘ দুই বছর কার্যক্রম স্থবির থাকায় এখানে কাজের পাহাড় জমেছে, যা উত্তরণে তারা ১০০ দিনের কর্মপরিকল্পনা নিয়ে কাজ করছেন। তথ্য অধিকার আইন সম্পর্কে সাধারণ মানুষের অজ্ঞতা দূর করতে গণমাধ্যমকে জোরালো ভূমিকা পালন করার আহ্বান জানান তিনি।

প্রেস ব্রিফিংটিতে কমিশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কমিশনের লক্ষ্যমাত্রা অর্জনে তথ্য অধিকার আইন সম্পর্কে জনসচেতনতা তৈরির ওপরই বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রমজানে খেজুর আমদানি ও এলএনজি কেনার নীতিগত অনুমোদন

নিরপেক্ষভাবে কাজ করবে তথ্য কমিশন: প্রধান তথ্য কমিশনার

আপডেট সময় ০৩:৪৯:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬