ঢাকা ১২:২০ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

কালিহাতীতে সাবেক উপজেলা চেয়ারম্যানের বাড়িতে সম্পদ সংক্রান্ত ঘটনায়, আটক ১

টাঙ্গাইলের কালিহাতীতে সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোজহারুল ইসলাম তালুকদার ঠান্ডুর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১০ নভেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার নারান্দিয়া ইউনিয়নের নগরবাড়ী গ্রামে এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র ও ভুক্তভোগী পরিবার জানায়, ছয় সদস্যের একটি ডাকাত দল জানালার গ্রিল কেটে ঘরে প্রবেশ করে। ডাকাত দলের একজনের হাতে বন্দুক এবং বাকিদের হাতে চাপাতি ছিল। তারা সবাই শর্ট প্যান্ট পরা, মুখে কালো মুখোশ ও মাথায় টুপি পরিহিত অবস্থায় ছিল। ডাকাতরা মোজহারুল ইসলাম তালুকদারের স্ত্রী ও বাড়ির গৃহকর্মীকে হাত-পা বেঁধে অস্ত্রের মুখে জিম্মি করে। এরপর বাড়ি থেকে নগদ ৫ থেকে ৬ হাজার টাকা, চারটি মোবাইল ফোন এবং আনুমানিক দেড় থেকে দুই ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।

ডাকাতির ঘটনার কয়েক ঘণ্টা পর বুধবার সকাল সাড়ে ৮টার দিকে একই গ্রামের নগরবাড়ী পোস্ট অফিসের ভেতর থেকে সুমন (৩০) নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। তিনি স্থানীয় বাসিন্দা ওমর ড্রাইভারের ছেলে। পোস্ট অফিসের কর্মচারীরা সকালে অফিসে গিয়ে ভেতরে তালা ভাঙা অবস্থায় সুমনকে আটকা পড়া অবস্থায় দেখেন। এ সময় অফিসের দুটি তালা কাটা অবস্থায় পাওয়া যায়। প্রাথমিক ধারণা করা হচ্ছে, ডাকাত দলের সদস্যরা পালানোর সময় তাকে পোস্ট অফিসের ভেতরে আটকে রেখে যায়। খবর পেয়ে পুলিশ তাকে হেফাজতে নেয় এবং জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যাওয়া হয়েছে।

ঘটনাস্থল পরিদর্শনে যান টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) আদিবুল ইসলাম, কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইয়ুম খান সিদ্দিকী এবং ডিবি উত্তরের ওসি এবিএম এস দোহা। কালিহাতী থানার ওসি কাইয়ুম খান সিদ্দিকী জানান, ডাকাতির ঘটনায় আটক সুমনের সম্পৃক্ততা খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে ঘটনাটিকে চুরি হিসেবে ধারণা করলেও পুরো বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি নিশ্চিত করেছেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরানের হুমকির মুখে সামরিক ঘাঁটিতে আশ্রয় নিলেন মার্কিন অর্থমন্ত্রী বেসেন্ট

কালিহাতীতে সাবেক উপজেলা চেয়ারম্যানের বাড়িতে সম্পদ সংক্রান্ত ঘটনায়, আটক ১

আপডেট সময় ১২:০৫:২০ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬