মুন্সীগঞ্জের গজারিয়ায় অটোরিকশায় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সায়েম হোসেন (২০) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। নিহত সায়েম ভবেরচর ইউনিয়নের লক্ষ্মীপুরা গ্রামের মোখলেসুর রহমানের ছেলে। মুন্সীগঞ্জের গজারিয়ায় অটোরিকশায় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সায়েম হোসেন (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার রাতে উপজেলার ভবেরচর ইউনিয়নের লক্ষ্মীপুরা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার রাতে নিজ বাড়িতে অটোরিকশায় চার্জ দেওয়ার সময় সায়েম বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরবর্তী উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে মঙ্গলবার সকাল ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মঙ্গলবার জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।
গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নকীব আকরাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। অটোরিকশায় চার্জ দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যুর বিষয়টি পুলিশ অবগত রয়েছে বলে জানান তিনি।
আকাশ নিউজ ডেস্ক 
























