ঢাকা ০২:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

শ্রীলঙ্কা কোচ: ফারহানের জার্সি আমার, হামজারটার জন্য বাকিরা মারামারি করুক

সাফ চ্যাম্পিয়নশিপ শুরু হওয়ার আগেই বুধবার রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে শ্রীলঙ্কার কোচ আব্দুল্লাহ আল মুতাইরি বেশ বিনোদনের খোরাক জোগালেন। প্রায় এক বছর ধরে এশিয়ান কাপ বাছাইপর্বের মূল লক্ষ্য নিয়ে কাজ করা লঙ্কান দলটি ভুটান, সেশেলস ও মরিশাসের বিপক্ষে প্রস্তুতিমূলক ম্যাচ খেলেছে। তবে বড় টুর্নামেন্টের আগে দলের দুই ফুটবলারের এসিএল চোট নিয়ে দুশ্চিন্তার কথাও জানিয়েছেন কোচ। সাফের আসর মাঠে গড়ানোর আগে বুধবার (৪ নভেম্বর) রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনের শুরুতে নিজেদের প্রস্তুতির কথা জানিয়ে লঙ্কান কোচ আব্দুল্লাহ আল মুতাইরি বলেন, প্রায় এক বছর ধরে এশিয়ান কাপ বাছাইপর্বের লক্ষ্য নিয়ে কাজ করছে তার দল। ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলার পাশাপাশি সেপ্টেম্বরে সেশেলসের বিপক্ষে দুটি এবং মরিশাসের বিপক্ষে একটি ম্যাচ খেলেছে তারা।

শ্রীলঙ্কা দলে এখন প্রবাসী ও বংশোদ্ভূত খেলোয়াড়ের সংখ্যা ১৮-১৯ জন।

এর মধ্যে ইংল্যান্ড ও জার্মানির বিভিন্ন লিগে খেলা ফুটবলাররাও রয়েছেন। দেশটির ফুটবল ফেডারেশনের নীতি অনুযায়ী, শ্রীলঙ্কার রক্ত যাদের শরীরে আছে, তাদেরই জাতীয় দলে সুযোগ দেওয়া হচ্ছে। কোচ মনে করেন, হামজা চৌধুরী, শমিত সোম ও ফারহানের মতো খেলোয়াড়দের কেবল বিদেশি হিসেবে না দেখে দেশের ফুটবলের অংশ হিসেবে গ্রহণ করা উচিত। এমন খেলোয়াড়রা বেশি সময় খেলতে পারলে দক্ষিণ এশিয়ার ফুটবলের রূপরেখা বদলে যেতে পারে বলে তিনি বিশ্বাস করেন। ইংল্যান্ডের ষষ্ঠ বা পঞ্চম বিভাগ থেকে শুরু করে জার্মানির দ্বিতীয় বুন্দেসলিগায় খেলা ফুটবলারও আছেন।

টুর্নামেন্টের ফেভারিট হিসেবে শ্রীলঙ্কাকে মানতে নারাজ কোচ। তিনি মজার ছলে বলেন, ফেডারেশন যদি জানতে পারে যে তিনি শ্রীলঙ্কাকে ফেভারিট বলছেন, তবে দলের ওপর চাপ আরও বেড়ে যাবে। তার নিজের বিচারে ফেভারিট তালিকার শীর্ষে বাংলাদেশ, এরপর ভারত ও পাকিস্তান। তিনি সাফ জয়ের চেয়ে দীর্ঘমেয়াদী পরিকল্পনায় বেশি আগ্রহী। ২০৩২ সালের এশিয়ান কাপে প্রথমবারের মতো শ্রীলঙ্কাকে যোগ্যতা অর্জনের মূল লক্ষ্য নিয়ে আগামী চার বছরের পরিকল্পনা সাজিয়েছেন তিনি। তবে ফেভারিটের প্রশ্নে নিজের দলকে নিয়ে খুব একটা আশাবাদী হতে চাইলেন না তিনি। বরং মজার ছলে বললেন, ‘আমাদের ফেডারেশন যদি শুনতে পায় আমি শ্রীলঙ্কাকে ফেভারিট বলেছি, তাহলে চাপ আরও বাড়িয়ে দেবে।

সংবাদ সম্মেলনের এক পর্যায়ে বাংলাদেশ ও শ্রীলঙ্কা ম্যাচে ফারহান আলী ওয়াহিদের জার্সি নিজের চাই বলে দাবি করেন মুতাইরি। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, কোনো খেলোয়াড় যদি ফারহানের জার্সি নেওয়ার চেষ্টা করে তবে তাকে এক বছরের জন্য নিষিদ্ধ করবেন তিনি। তবে হামজা চৌধুরীর জার্সির ক্ষেত্রে এমন কোনো বিধিনিষেধ নেই। রসিকতা করে কোচ যোগ করেন, হামজার জার্সি নিয়ে তার দলের খেলোয়াড়রা চাইলে নিজেরাই মারামারি করতে পারে, তাতে তার কোনো সমস্যা নেই। একের পর এক প্রশ্নের উত্তরে কখনো বাংলাদেশের প্রশংসা, কখনো নিজেদের শিরোপার সম্ভাবনা নিয়ে মজার মন্তব্য, আবার কখনো ব্যক্তিগত পছন্দের খেলোয়াড় ফারহান আলী ওয়াহিদের জার্সি পাওয়ার আবদার, সব মিলিয়ে সংবাদ সম্মেলনটি হয়ে উঠে বেশ উপভোগ্য।

বাংলাদেশ দলের সাথে পরিচিতি প্রসঙ্গে শ্রীলঙ্কার অধিনায়ক সুজন পেরেরা জানান, এখানকার মাঠ ও খেলোয়াড়দের সম্পর্কে জানাশোনা থাকায় ম্যাচে সুবিধা পাওয়া সম্ভব। সাফে শিরোপা জিতলে বড় অঙ্কের বোনাসের নিশ্চয়তা থাকলেও কেবল একটি টুর্নামেন্টের জন্য দলের দীর্ঘমেয়াদী লক্ষ্য নষ্ট করতে রাজি নন কোচ মুতাইরি। লড়াইয়ের মানসিকতা নিয়েই তারা মাঠে নামতে প্রস্তুত বলে জানান তিনি।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মামলার শুনানিতে হাজিরা না দেওয়ায় জামিন পেলেন পরীমনি

শ্রীলঙ্কা কোচ: ফারহানের জার্সি আমার, হামজারটার জন্য বাকিরা মারামারি করুক

আপডেট সময় ১২:০৪:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬