ঢাকা ১০:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

মধ্যপ্রাচ্য সংকট ও সামুদ্রিক নিরাপত্তা নিয়ে কাতার-চীন ফোনালাপ

কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. মোহাম্মদ বিন আব্দুলআজিজ আল-খুলাইফি গত বুধবার চীনের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত ঝাই জুনের সাথে ফোনালাপে অংশ নেন। এই দ্বিপক্ষীয় বৈঠকে দুই দেশের মধ্যকার সহযোগিতাকে আরও জোরদার করার নানা উপায় নিয়ে আলোচনা হয়। একই সঙ্গে মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক পরিস্থিতি এবং আঞ্চলিক উত্তেজনা কমানোর কূটনৈতিক প্রচেষ্টা নিয়ে উভয় পক্ষ বিশদ মতবিনিময় করেছেন।

আলোচনাকালে আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখার ওপর বিশেষ গুরুত্ব দেন কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি স্পষ্ট জানান যে, আরব উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় বাণিজ্যিক জাহাজের অবাধ ও নিরাপদ চলাচল নিশ্চিত করে—এমন যেকোনো কূটনৈতিক উদ্যোগকে কাতার সবসময় সমর্থন দিয়ে যাবে।

তিনি আরও উল্লেখ করেন, এই অঞ্চলের সামুদ্রিক নিরাপত্তা সুসংহত করার মাধ্যমে একটি সমন্বিত ও টেকসই শান্তি চুক্তির পথ সুগম করতে কাতার আন্তর্জাতিক ও আঞ্চলিক অংশীদারদের সঙ্গে একযোগে কাজ চালিয়ে যেতে প্রতিশ্রুতিবদ্ধ।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কংগ্রেসে বড় ব্যবধানে জয় ডেমোক্র্যাটদের: ট্রাম্পের জন্য কি তবে শেষ শুরু?

মধ্যপ্রাচ্য সংকট ও সামুদ্রিক নিরাপত্তা নিয়ে কাতার-চীন ফোনালাপ

আপডেট সময় ০৮:২৩:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬