ঢাকা ০৪:৪০ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

জামায়াত আমির: গার্মেন্টস শিল্পে চলমান অস্থিরতা খুবই উদ্বেগজনক

দেশের পোশাকশিল্পে চলমান ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি জানান, কোনো মালিক বা শ্রমিক কারখানা ধ্বংসের মাধ্যমে নিজেদের দাবি আদায় করতে পারেন না। সাধারণ শ্রমিকরা এ ধরনের ধ্বংসাত্মক কর্মকাণ্ডে জড়াবেন না বলেই তিনি মনে করেন। সোমবার (২ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এমন মন্তব্য করেন। পোশাকশিল্পের অস্থিরতার ব্যাপারে সরকারকে কঠোর অবস্থান নিতে হবে বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বিভিন্ন স্থানে ভাঙচুর এবং শিল্পপ্রতিষ্ঠানে অগ্নিসংযোগের মতো উদ্বেগজনক ঘটনা ঘটছে।

পরিস্থিতির নেপথ্যে গভীর চক্রান্তের আশঙ্কা প্রকাশ করে তিনি বলেন, ষড়যন্ত্রকারী ও স্বার্থান্বেষী গোষ্ঠী উসকানি দিয়ে দেশের পোশাক খাতকে ধসিয়ে দেওয়ার চক্রান্ত করছে। শীতের মৌসুমে রপ্তানি ও উৎপাদনের যে নতুন সম্ভাবনা তৈরি হয়, তা বিনষ্ট করতেই এই অস্থিরতা তৈরি করা হতে পারে। ইতোমধ্যে অন্তত ৬০০টি কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে, যা অর্থনীতির জন্য মারাত্মক হুমকিস্বরূপ। এরইমধ্যে প্রায় ৬০০টি কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে উল্লেখ করে শেষে তিনি লেখেন, শীত মৌসুমকে সামনে রেখে পোশাকশিল্পে যে সম্ভাবনা তৈরি হয়, তা ধ্বংস করার জন্য গভীর কোনো ষড়যন্ত্রের আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না।

এ ধরনের নাশকতা বন্ধে সরকারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জিরো টলারেন্স নীতি গ্রহণের আহ্বান জানান জামায়াত আমির। পাশাপাশি শিল্পের সার্বিক স্বার্থ সুরক্ষায় এবং যেকোনো চক্রান্ত নস্যাৎ করতে মালিক ও শ্রমিক উভয় পক্ষকে ঐক্যবদ্ধ এবং সর্বোচ্চ সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তিনি।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কাতারে বৃষ্টির জন্য সালাতুল ইস্তিস্কার ঘোষণা, মুসল্লিদের সাথে আমীর

জামায়াত আমির: গার্মেন্টস শিল্পে চলমান অস্থিরতা খুবই উদ্বেগজনক

আপডেট সময় ০২:৫৭:১৮ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬