বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কাতার শাখা বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে দিনটি উদযাপন করেছে। কেক কাটা ও দোয়া মাহফিলের মাধ্যমে পালিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাতার যুবদলের নেতা রাজু ফরাজি। অনুষ্ঠানটি যৌথভাবে পরিচালনা করেন গাজী কাউসার।
অনুষ্ঠানে আদনান কবির, সাইফুল ইসলাম, ইমরান হোসেন রাজু, আব্দুল মালেক, জুবায়ের সিদ্দিকী ও কবির হোসেন বাবুসহ সংগঠনের অন্যান্য নেতারা বক্তব্য রাখেন। বক্তারা প্রবাসের মাটিতে যুবদলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। অনুষ্ঠান শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
আকাশ নিউজ ডেস্ক 























