ঢাকা ১১:১৩ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

৩৫৭ পুলিশ কর্মকর্তার ফৌজদারি মামলার তথ্য তলব সদরদপ্তরের

পুলিশ সদরদপ্তর ৩০তম বিসিএসের ১৭৯ জন এবং ৩১তম বিসিএসের ১৭৮ জনসহ মোট ৩৫৭ জন পুলিশ কর্মকর্তার ব্যক্তিগত তথ্য ও তাদের বিরুদ্ধে দায়েরকৃত ফৌজদারি মামলার বর্তমান অবস্থা সম্পর্কে বিস্তারিত প্রতিবেদন চেয়েছে। রোববার (১ নভেম্বর) এ সংক্রান্ত একটি চিঠি দেশের বিভিন্ন পুলিশ ইউনিটে পাঠানো হয়েছে। চিঠিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে কোনো মামলা চলমান আছে কি না এবং থাকলে তার সর্বশেষ তথ্য আগামী ৩ নভেম্বরের মধ্যে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

পুলিশ সদরদপ্তরের ক্রাইম অ্যানালাইসিস শাখার এআইজি মোহাম্মদ সাইফুল্লাহর স্বাক্ষরিত ওই চিঠিটি ঢাকা মহানগর পুলিশ কমিশনার, রেলওয়ে পুলিশের অতিরিক্ত আইজি, বিভিন্ন রেঞ্জের ডিআইজি এবং মেট্রোপলিটন পুলিশ কমিশনারদের কাছে পাঠানো হয়েছে। নির্দেশনায় বলা হয়েছে, হার্ডকপি ও সফটকপি—উভয় মাধ্যমেই প্রয়োজনীয় নথিপত্র সদরদপ্তরে পাঠাতে হবে।

তবে তালিকাভুক্ত ৩৫৭ কর্মকর্তার প্রত্যেকের বিরুদ্ধেই যে ফৌজদারি মামলা রয়েছে, এমন কোনো চূড়ান্ত সিদ্ধান্ত বা তথ্য চিঠিতে উল্লেখ করা হয়নি। মূলত সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ বা মামলা আছে কি না এবং থাকলে সেগুলোর বর্তমান আইনি ও বিভাগীয় অবস্থা যাচাই করার জন্যই এই তথ্য সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গেছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৩৫৭ পুলিশ কর্মকর্তার ফৌজদারি মামলার তথ্য তলব সদরদপ্তরের

আপডেট সময় ০৮:৪৪:১৪ পূর্বাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬