স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৮ জনের মৃত্যু হয়েছে। মশাবাহিত ডেঙ্গু জ্বরে গত ২৪ ঘণ্টায় (শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত) সারাদেশে আটজনের মৃত্যু হয়েছে। রোববার (১ নভেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
এই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৯২৯ জন। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা ৪২৭ জনে এবং মোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ১ হাজার ৯৬৪ জনে দাঁড়িয়েছে।
চলতি বছরে অক্টোবরে সবচেয়ে বেশি ১৭৪ জনের মৃত্যু হয়েছে। এর আগে সেপ্টেম্বর মাসে মারা গিয়েছিলেন ১৪৮ জন। প্রসঙ্গত, এর আগের বছর ডেঙ্গুতে ১ লাখ ২ হাজার ৮৬১ জন আক্রান্ত ও ৪১৩ জনের মৃত্যু হয়েছিল। এছাড়া ২০২৪ সালে মোট ১ লাখ ১ হাজার ২১৪ জন আক্রান্ত ও ৫৭৫ জনের প্রাণহানি ঘটেছিল। সদ্য বিদায়ী এ মাসে এডিস মশাবাহিত রোগটিতে প্রাণ গেছে ১৭৪ জনের। এর আগে গত সেপ্টেম্বরে সর্বোচ্চ ১৪৮ জনের মৃত্যু হয়েছিল।
আকাশ নিউজ ডেস্ক 






















