ঢাকা ০৭:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজধানীতে জুলাই স্মৃতিস্তম্ভ ও আধুনিক ওসমানী উদ্যান উদ্বোধন করলেন শেরেবাংলা নগরে সরছে সচিবালয়, অনুমোদন দিল মন্ত্রিসভা দেশ গড়ার কাজে শিক্ষার্থীদের সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

রাজশাহীতে আখচাষিদের জন্য ১২ কোটি টাকার প্রণোদনা দিলেন প্রধানমন্ত্রী

রাজশাহী অঞ্চলে আখ চাষের প্রসারে ও চাষিদের সহায়তায় ১২ কোটি টাকার বিশেষ প্রণোদনা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে নগরীর হাজী মুহাম্মদ মহসীন উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক জনসভায় কম্পিউটারে বোতাম টিপে এই অর্থ তিনি সরাসরি ৩৮ হাজার ৯৭০ জন আখচাষির মোবাইল অ্যাকাউন্টে পৌঁছে দেন। তিনি বলেন, ‘সরকার আখচাষিদের সহযোগিতার জন্য মোট ১২ কোটি টাকা বরাদ্দ দিয়েছে। বরাদ্দের অর্থ ৩৮ হাজার ৯৭০ জন আখচাষির কাছে পৌঁছে দেওয়া হবে। চাপটা দেওয়ার সাথে সাথে আখচাষি ভাইদের একাউন্টে সরকারের পক্ষ থেকে দেয়া সহযোগিতা কয়েক মিনিটের মধ্যে ইনশাল্লাহ পৌঁছে যাবে।’।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, সরকার আখচাষিদের উন্নয়নে সব সময় তৎপর। কম্পিউটারের বোতাম টিপে এই প্রণোদনা প্রদানের সময় তিনি ‘আলহামদুলিল্লাহ’ উচ্চারণ করেন এবং উপস্থিত হাজারো নেতাকর্মী ও সমর্থক ‘বিসমিল্লাহ’ বলে এর সঙ্গে একাত্মতা প্রকাশ করেন। এই সহায়তা আখ চাষিদের উৎপাদনে বড় ধরনের অনুপ্রেরণা জোগাবে বলে তিনি আশা ব্যক্ত করেন। একই সঙ্গে জনসভায় ১৫ জন আখচাষিকে আনুষ্ঠানিকভাবে প্রণোদনার চেক হস্তান্তর করা হয়েছে। চেক গ্রহণকারী কৃষকদের মধ্যে রয়েছেন আবু সাঈদ চান, আবদুল আউয়াল মালেক, আবদুল মান্নান মন্ডল, এমাজ উদ্দিন, মো. কাহার, গোলাম রাব্বানী, সবিতা রানী, জালাল উদ্দিন মৃধা, জিয়াউল হক, মহিদুল ইসলাম, আবদুল মাজেদ, নিরান্দ কুমার ঘোষ, শামীমুর রহমান, রীমা খাতুন ও রফিকুল ইসলাম। এ সময় প্রধানমন্ত্রী বলেন, ‘এখন আমি কম্পিউটার একটা বোতাম চাপ দেবো।

বিকেল ৩টা ২৫ মিনিটে জনসভাস্থলে পৌঁছালে বিএনপির নেতাকর্মীরা প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা জানান। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে গয়েশ্বর চন্দ্র রায়, নিতাই রায় চৌধুরী, খন্দকার আব্দুল মুক্তাদির, মীর শাহে আলম, রেহান আসিফ আসাদ, মাহফুজুর রহমান রিটন, মিজানুর রহমান মিনু, শফিকুল হক মিলন, অধ্যাপক নজরুল ইসলাম, আবু সাঈদ চাঁদ, মাহমুদা হাবিবা ও আবুল কালাম আজাদ সুইটসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। জনসভায় প্রধানমন্ত্রীর সঙ্গে মঞ্চে উপস্থিত রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী, শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর। 2, 3. আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন, রাজশাহী-৫ আসনের সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম, রাজশাহী-৬ আসনের সংসদ সদস্য আবু সাঈদ চাঁদ, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মাহমুদা হাবিবা এবং রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইটসহ কেন্দ্রীয় ও।

রাজশাহীতে দিনের কর্মসূচি শেষে প্রধানমন্ত্রী স্থানীয় ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শনে যাবেন। সেখানে তিনি সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময় সভায় অংশ নেওয়ার পর চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হবেন বলে জানা গেছে।

আপলোডকারীর তথ্য

শাহজালাল বিমানবন্দরে পরিত্যক্ত ১২ উড়োজাহাজ নিয়ে বিপাকে বেবিচক

রাজশাহীতে আখচাষিদের জন্য ১২ কোটি টাকার প্রণোদনা দিলেন প্রধানমন্ত্রী

আপডেট সময় ০৬:১১:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬