ঢাকা ০৭:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মোহাম্মদপুরে এসআইয়ের পিঠে ছুরিকাঘাত, লেগেছে ৪৩ সেলাই আসিয়ানকে আরও শক্তিশালী করতে ঘনিষ্ঠভাবে কাজ করবে বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী ধর্মের নামে যারা বিভক্তি চায়, তারা জাতি ও ঈশ্বরের শত্রু: তথ্যমন্ত্রী স্পিকারের দায়িত্বে কায়সার কামাল বিনিয়োগনির্ভর উৎপাদন ও কর্মসংস্থানই বাংলাদেশের পরবর্তী প্রবৃদ্ধির চাবিকাঠি: তিতুমীর মাফিয়া আমলে নির্বাচিত হলেও সাহাবুদ্দিনের বর্তমান সরকারের প্রতি শ্রদ্ধা ছিল: স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ গাজীপুরে মেয়েকে বাল্যবিয়ে দেওয়ায় বাবার ৬ মাসের কারাদণ্ড বিএনপি ক্ষমতার অপব্যবহার পছন্দ করে না: ভূমিমন্ত্রী যুক্তরাষ্ট্র নতুন কোনও অতিরিক্ত শুল্ক আরোপ করেনি: বাণিজ্যমন্ত্রী

বুশের জন্য দোজখে বিশেষ জায়গা অপেক্ষা করছে

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

যুক্তরাষ্ট্রের শিকাগো অঙ্গরাজ্যের খ্যাতিমান সাংবাদিক, লেখক ও রাজনৈতিক বিশ্লেষক স্টিফেন লেন্ডম্যান বলেছেন, সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের জন্য দোজখের বিশেষ জায়গা অপেক্ষা করছে। বুশকে যুদ্ধাপরাধী এবং অন্ধ গোঁড়া বলেও অভিহিত করেছেন মার্কিন এই লেখক।

গত শুক্রবার ইরানের স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল প্রেস টিভিকে দেয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেছেন লেন্ডম্যান। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শাসনামলে আমেরিকার সমাজে গোঁড়ামি জেঁকে বসছে বলে বুশ বক্তব্য দেয়ার একদিন পর লেন্ডম্যানের এই মন্তব্য এল।

নিউ ইয়র্কের জর্জ ডব্লিউ বুশ ইনস্টিটিউটে দেয়া বক্তৃতায় বুশ গোঁড়ামি, ষড়যন্ত্র তত্ত্ব এবং মার্কিন রাজনীতিতে মিথ্যা চর্চার নিন্দা করেন। এসবই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতির বিরুদ্ধে যায়। দেশটিতে শ্বেতাঙ্গদের প্রাধান্যের বিরুদ্ধেও হুঁশিয়ারি উচ্চারণ করেন বুশ।

সাবেক মার্কিন প্রেসিডেন্টের এসব কথার জবাবে লেন্ডম্যান বলেন, বুশ হচ্ছেন সাজা না পাওয়া যুদ্ধাপরাধী, ঈশ্বর জানেন, তার এখন কারাগারে থাকার কথা; সেই ব্যক্তি নিজের নাম উল্লেখ না করে ট্রাম্পের সমালোচনা করছেন অথচ নিজে একজন গোঁড়া, বর্ণবাদী এবং আরো অনেক কিছু। দুই দফার শাসনামলের বুশ নিজের ঘৃণ্য রেকর্ডগুলো উপেক্ষা করছেন।

এসময় লেন্ডম্যান আরও বলেন যে, দুটি নির্বাচনেই বুশ হেরে গেলেও কারচুপির মাধ্যমে ক্ষমতায় এসেছেন। তিনি এর পূর্ণ সুবিধা নিয়েছেন। আফগানিস্তান ও ইরাকে নগ্ন আগ্রাসন তিনিই চালিয়েছেন এবং আমেরিকায় মুসলমানদেরকে নিপীড়নের মুখে ফেলেছেন।

সমালোচনা শেষে লেন্ডম্যান বলেন, বুশের হাত রক্তে রঞ্জিত যা কখনো মুছবে না। তার জন্য দোজখে বিশেষ জায়গা অপেক্ষা করছে। আমি সেই দিনের অপেক্ষা করছি। তিনি নাইন ইলেভেনের ভয়াবহ ঘটনার সাথে জড়িত। ওসামা বিন লাদেন এ বিষয়ে কিছুই করেন নি; আরবদের দায়ী করা হয় কিন্তু তারাও দায়ী নন। সবকিছু করেছে মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ এবং ইসরাইলি গোয়েন্দা সংস্থা মোসাদ। কিন্তু তিনি এদের কারো বিচার করেননি বরং তিনি লেগেছেন অন্যদের পেছনে। এবং নাইন ইলেভেনের মতো ঘটনাকে পুঁজি করে অন্য দেশের ওপর যুদ্ধ চাপিয়ে দেয়া হয়েছে এবং মার্কিন সাম্রাজ্যবাদী এজেন্ডা বাস্তবায়ন করা হয়েছে। এইসব রেকর্ড হচ্ছে বুশের; এগুলো সম্পর্কে অন্য কাউকে অভিযুক্ত করা যাবে না; অন্য কেউ এর সঙ্গে জড়িত নন। তার জন্য এমন ঘৃণ্য রেকর্ড রয়েছে যা কখনো মুছে যাবে না।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মোহাম্মদপুরে এসআইয়ের পিঠে ছুরিকাঘাত, লেগেছে ৪৩ সেলাই

বুশের জন্য দোজখে বিশেষ জায়গা অপেক্ষা করছে

আপডেট সময় ০৪:৩০:০৫ অপরাহ্ন, শনিবার, ২১ অক্টোবর ২০১৭