ঢাকা ১০:২২ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

ফ্যামিলি কার্ডে অনিয়ম করলে ব্যবস্থা নেবেন ডিএনসিসি প্রশাসক

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোঃ শফিকুল ইসলাম খান জানিয়েছেন, যোগ্য পরিবারগুলোর কাছে ফ্যামিলি কার্ড পৌঁছানো নিশ্চিত করা হবে। মিরপুর-১৩ এলাকার ৪ নম্বর ওয়ার্ড কমিউনিটি সেন্টারে ঢাকা-১৫ আসনের ফ্যামিলি কার্ড সংক্রান্ত তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করতে গিয়ে তিনি এই কথা বলেন। এ সময় তিনি স্পষ্ট করেন যে, কার্ড বিতরণ নিয়ে কোনো ধরনের বিভেদ বা বিভক্তি সহ্য করা হবে না। দলের পরিচয় ব্যবহার করে কেউ যদি কার্ড নিয়ে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করে, তবে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

কার্ডের সুবিধা নিয়ে মন্তব্য করতে গিয়ে প্রশাসক বলেন, অনেকে ২৫০০ টাকার অংক নিয়ে কথা বলেন, কিন্তু কারো যদি সামর্থ্য থাকে তবে তারা জনগণের জন্য আরও বড় পরিসরে কাজ করে দেখাক। শুধু মুখে বড় কথা না বলে মানুষের প্রয়োজনে কাজ করাটাই বড় বিষয় বলে মন্তব্য করেন তিনি। তিনি বলেন, অনেকে বলেন মাত্র ২৫০০ টাকা।

এই তথ্য সংগ্রহ প্রক্রিয়ায় ১ হাজার ৯ শত ১৭ জন স্বেচ্ছাসেবক কাজ করছেন। কোনো বিশেষ গোষ্ঠী বা ‘গুপ্ত’ দলের কর্মীরা যদি ভুল তথ্য দিয়ে প্রক্রিয়াটি বাধাগ্রস্ত করার চেষ্টা করে, তবে তাদের বিরুদ্ধেও কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন শফিকুল ইসলাম খান।

এ ছাড়াও নগরবাসীকে প্রতিশ্রুতি দিয়ে ডিএনসিসি প্রশাসক জানান, খুব দ্রুতই সিটি করপোরেশনের রাস্তা ও ফুটপাতগুলো হকারমুক্ত করা হবে। পর্যায়ক্রমে নগরবাসীকে নান্দনিক ফুটপাত উপহার দেওয়ার পরিকল্পনাও রয়েছে তার। অনুষ্ঠানে সিটি করপোরেশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যামিলি কার্ডে অনিয়ম করলে ব্যবস্থা নেবেন ডিএনসিসি প্রশাসক

ফ্যামিলি কার্ডে অনিয়ম করলে ব্যবস্থা নেবেন ডিএনসিসি প্রশাসক

আপডেট সময় ১০:১৭:৩১ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬