আন্তর্জাতিক ফুটবলে লিওনেল মেসির শেষ ম্যাচটি নিয়ে আর্জেন্টিনা দলের ওপর বেশ চটেছেন বেনিন কোচ গেরনট রোহর। বুয়েনস এইরেসের মনুমেন্তাল স্টেডিয়ামে গতকাল সকালে অনুষ্ঠিত প্রীতি ম্যাচে ৩-০ গোলে জয়ের পর আর্জেন্টিনা দলের পক্ষ থেকে তাদের আতিথেয়তা দেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন এই জার্মান কোচ। ফরাসি রেডিও স্টেশন আরএমসির ‘রথেন সঁফ্লাম’ অনুষ্ঠানে তিনি জানান, ম্যাচ শেষে আর্জেন্টিনা দলের খেলোয়াড়রা তাদের বিদায় সংবর্ধনায় ব্যস্ত থাকলেও বেনিনের ফুটবলাররা জার্সি বদল করতে গিয়ে খালি হাতে ফিরেছেন। তাঁর দলকে অবমূল্যায়ন করার অভিযোগ তুলেছেন জার্মান এই কোচ।
রোহর আক্ষেপ করে বলেন, বিষয়টি ছিল বেশ হতাশাজনক। কোনো জার্সি তো দূরে থাক, মেসির সঙ্গে ছবি তোলার সুযোগ পর্যন্ত তাদের দেওয়া হয়নি। এমনকি স্টেডিয়ামের টানেল বা ড্রেসিংরুমের কোথাও তাদের প্রবেশ করতে দেওয়া হয়নি। নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীরা তাদের কাউকে ভেতরে ঢুকতে বাধা দেয়। বেনিনের খেলোয়াড়রা জার্সি অদলবদল করার চেষ্টা করলেও শেষ পর্যন্ত সফল হননি বলে তিনি জানান।
ম্যাচের আগে রোহর নিজেই মেসির একটি অটোগ্রাফ নেওয়ার প্রবল ইচ্ছা প্রকাশ করেছিলেন। এর আগে নাইজেরিয়ার দায়িত্ব পালনকালে মেসি তাকে একটি জার্সি উপহার দিয়েছিলেন, আর কিংবদন্তির বিদায়ী ম্যাচে সেই জার্সিটিতেই সই নেওয়ার স্বপ্ন ছিল তার। এ বিষয়ে রোহর জানান, তারা বেনিনের জাতীয় পতাকার রঙে রাঙানো এক তোড়া ফুল উপহার হিসেবে দিয়েছিলেন, যা কোনো কাজে আসেনি। তবে শেষ পর্যন্ত কোচ লিওনেল স্কালোনির সহায়তায় ২০১৮ সালের একটি জার্সি মেসির কাছ থেকে সই করিয়ে ফেরত পেয়েছেন তিনি। তবে, আমি ২০১৮ সালের মেসির জার্সিটি কোচ স্কালোনির হাতে দিয়েছিলাম, তিনি সেটি মেসির কাছ থেকে সই করিয়ে আমার কাছে ফিরিয়ে দেন। তাঁর সে ইচ্ছা পূরণ হলেও ক্ষোভ উগরে দেন বেনিনের আগে নাইজেরিয়া কোচের দায়িত্ব পালন করা রোহর।
উল্লেখ্য যে, এই প্রীতি ম্যাচটি দেখার জন্য এক ভক্ত ৪০ ঘণ্টায় ১৫ হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে বুয়েনস এইরেসে উপস্থিত হয়েছিলেন। সব মিলিয়ে, রোহর মনে করছেন আর্জেন্টিনা দলের কাছ থেকে প্রত্যাশিত সৌজন্যবোধ তারা পাননি, যা তাকে বেশ কষ্ট দিয়েছে।
আকাশ নিউজ ডেস্ক 













