ঢাকা ১১:৫২ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

নতুন সিনেমা ‘শিরোনাম’ নিয়ে পর্দায় ফিরছেন কাজী মারুফ

দীর্ঘ বিরতি শেষে নতুন চলচ্চিত্র ‘শিরোনাম’ নিয়ে বড়পর্দায় ফিরছেন চিত্রনায়ক কাজী মারুফ। সিনেমাটি নিয়ে নিজের পরিকল্পনার কথা জানিয়েছেন তিনি।

জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী চিত্রনায়ক কাজী মারুফ দীর্ঘদিন চলচ্চিত্র থেকে দূরে থাকলেও প্রবাসে থেকেও দেশের সিনেমার প্রতি আগ্রহ ধরে রেখেছেন। বর্তমানে যুক্তরাষ্ট্রে বসবাসরত এই অভিনেতা এবার ‘শিরোনাম’ নামে একটি নতুন সিনেমার মাধ্যমে বড়পর্দায় ফেরার প্রস্তুতি নিচ্ছেন। বুধবার (৭ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে সিনেমাটির পোস্টার প্রকাশের মাধ্যমে তিনি নিজের নতুন কাজের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন।

পোস্টারে দেখা যায়, চারপাশে ছড়িয়ে থাকা রক্তের মাঝে তিনটি সংবাদপত্র পড়ে আছে। যার শিরোনামগুলোতে উঠে এসেছে ‘রাজনীতিতে নতুন সংকট: দেশজুড়ে উত্তেজনা, বাড়ছে অনিশ্চয়তা’, ‘সীমান্তে বাড়ছে উত্তেজনা’ এবং ‘বিক্ষোভ সারা দেশে: মানুষের দাবি দ্রুত সমাধান’-এর মতো বিষয়। অর্থাৎ দেশের চলমান রাজনৈতিক অস্থিরতা, সীমান্ত পরিস্থিতি ও সাম্প্রতিক ঘটনাপ্রবাহই এই সিনেমার মূল উপজীব্য হতে যাচ্ছে। সিনেমাটি সম্পূর্ণ সত্য ঘটনা অবলম্বনে কি না—এমন প্রশ্নের জবাবে কাজী মারুফ জানান, এটি পুরোপুরি বাস্তব কোনো ঘটনা নয়, বরং সমসাময়িক কিছু ঘটনার সমন্বয়ে নির্মিত হচ্ছে। তিনি বলেন, সিনেমা মানেই কল্পনা ও বাস্তবতার মিশ্রণ।

কাজী মারুফ এর আগে ‘গ্রীন কার্ড’ নামের একটি সিনেমা নির্মাণ ও তাতে অভিনয় করেছিলেন, যেখানে প্রবাসীদের জীবন সংগ্রাম তুলে ধরা হয়েছিল। তবে ২০২৪ সালের ঈদুল ফিতরে মুক্তি পাওয়া ওই সিনেমাটি প্রত্যাশিত সাড়া পায়নি। সে সময় মুক্তিপ্রাপ্ত ১১টি সিনেমার ভিড়ে সিনেমাটি মাত্র দুটি প্রেক্ষাগৃহে প্রদর্শনের সুযোগ পেয়েছিল।

নতুন সিনেমাটির শুটিং বাংলাদেশে সম্পন্ন করার পরিকল্পনা করেছেন কাজী মারুফ। কেন্দ্রীয় চরিত্রে তিনি নিজেই অভিনয় করবেন। তবে তার বিপরীতে কোন অভিনেত্রী অভিনয় করবেন বা অন্য কলাকুশলীরা কারা হবেন, তা এখনো চূড়ান্ত হয়নি। এই অভিনেতা জানান, আগামী ১৫ অক্টোবর তিনি দেশে ফিরবেন। দেশে ফেরার পরপরই অভিনয়শিল্পী ও নির্মাণের অন্যান্য আনুষঙ্গিক বিষয় চূড়ান্ত করা হবে। এরপরই শুটিংয়ের কাজ শুরু হবে।

আপলোডকারীর তথ্য

তুরস্ক সফরে জামায়াত আমির ডা. শফিকুর রহমান

নতুন সিনেমা ‘শিরোনাম’ নিয়ে পর্দায় ফিরছেন কাজী মারুফ

আপডেট সময় ১০:০৬:৩৬ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬