ঢাকা ০১:১১ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

প্রশাসনিক কারণে শাহ আলী থানার ওসি প্রত্যাহার

রাজধানীর মিরপুর-১ এলাকার রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনার দুই দিন পর শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলমকে প্রত্যাহার করা হয়েছে। ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ উদ্দিন আহমেদের সই করা এক অফিস আদেশে তাকে কেন্দ্রীয় সংরক্ষণ দপ্তরে সংযুক্ত করা হয়েছে। আদেশে প্রত্যাহারের কারণ হিসেবে ‘প্রশাসনিক কারণ’ উল্লেখ করা হলেও বিস্তারিত কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি।

মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার জানিয়েছেন, শনিবার রাতেই ওসি জাহাঙ্গীর আলম তার দায়িত্ব হস্তান্তর করেছেন। উল্লেখ্য, থানাটি সংশ্লিষ্ট স্বাস্থ্যকেন্দ্র থেকে মাত্র এক কিলোমিটার দূরত্বের মধ্যে অবস্থিত।

পুলিশের উপস্থিতিতে ভাঙচুরের অভিযোগের বিষয়ে ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ বলেন, ঘটনার খবর পাওয়ার পর পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছিল কিনা এবং এতে কোনো পুলিশ সদস্যের অবহেলা বা গাফিলতি ছিল কিনা, তা খতিয়ে দেখতে তদন্ত চলছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নেত্রকোনায় বোরো ধানের আধুনিক প্রযুক্তি ও বীজ নিয়ে কৃষক সমাবেশ

প্রশাসনিক কারণে শাহ আলী থানার ওসি প্রত্যাহার

আপডেট সময় ০২:১১:৩৬ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬