ঢাকা ০৪:২৭ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বাংলাদেশ থেকে আসা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টানরা অনুপ্রবেশকারী নন: শুভেন্দু

আকাশ আন্তর্জাতিক ডেস্ক :

নাগরিকত্ব সংশোধনী আইন বা সিএএ-র বিধানের প্রসঙ্গ টেনে ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, বাংলাদেশ থেকে আসা হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি এবং খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ কোনোভাবেই অনুপ্রবেশকারী নন, বরং তারা প্রত্যেকেই শরণার্থী।

রাজ্যে ডিজিটাল জনগণনা প্রক্রিয়ার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে অনুপ্রবেশকারী এবং শরণার্থীদের এই পার্থক্য তুলে ধরেন শুভেন্দু। তিনি জানান, কেন্দ্রীয় সরকারের নির্দিষ্ট নিয়ম ও নির্দেশিকা অনুযায়ী, ধর্মীয় নিপীড়নের শিকার হয়ে বা জীবন বাঁচাতে ২০১৪ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে ভারতে আশ্রয় নেওয়া এই সমস্ত সম্প্রদায়ের শরণার্থীদের বিরুদ্ধে কোনো আইনি মামলা দায়ের করা যাবে না এবং পুলিশও তাদের কোনো রকম হয়রানি করতে পারবে না।

এর বিপরীতে দেশের অভ্যন্তরে থাকা অবৈধ অনুপ্রবেশকারীদের বিষয়ে অত্যন্ত কঠোর অবস্থান ব্যক্ত করে তিনি ঘোষণা করেন, নির্দিষ্ট আইনি প্রক্রিয়ার মাধ্যমে যথাযথ সতর্কতার সঙ্গে তাদের শনাক্ত করে নিজ দেশে ফেরত পাঠানো হবে এবং এই প্রক্রিয়া ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

তিনি আরও যোগ করেন যে অবৈধ অনুপ্রবেশকারীদের ভরণপোষণ বা দায়িত্ব নেওয়া ভারতের কোনো নৈতিক বা সাংবিধানিক দায়িত্ব নয়।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

বাংলাদেশ থেকে আসা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টানরা অনুপ্রবেশকারী নন: শুভেন্দু

আপডেট সময় ০৬:১০:৪০ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬