ঢাকা ০৩:৫৯ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

বুড়িগঙ্গায় লঞ্চের ধাক্কায় নৌকা ডুবি, নিখোঁজ ২

আকাশ জাতীয় ডেস্ক:

রাজধানীর পোস্তগোলা ব্রিজের কাছে বুড়িগঙ্গা নদীতে লঞ্চের ধাক্কায় একটি ইঞ্জিনচালিত নৌকা ডুবে গেছে। এ ঘটনায় নৌকায় থাকা ১০ জনের মধ্যে ৮ জন সাঁতরে তীরে উঠতে পারলেও ২ জন নিখোঁজ রয়েছেন।

আজ রবিবার (১৯ জুলাই) সকাল আনুমানিক সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, গাজীপুরের কড্ডার বাজার থেকে একটি নতুন স্টিল বডি ইঞ্জিনচালিত নৌকা কিনে ১০ জন লোক কুমিল্লা মুরাদনগরের উদ্দেশ্যে রওনা হন। নৌকাটি পোস্তগোলা ব্রিজের কাছাকাছি পৌঁছালে হঠাৎ সেটির ইঞ্জিন বন্ধ হয়ে যায়। এ সময় নিয়ন্ত্রণহীন নৌকাটিকে ‘সুন্দরবন-১২’ নামের একটি যাত্রীবাহী লঞ্চ ধাক্কা দিলে সেটি ডুবে যায়।

দুর্ঘটনার পর ৮ যাত্রী সাঁতরে নদীর কূলে উঠতে সক্ষম হলেও ২ জন নিখোঁজ হন। একই সাথে নৌকাটিও তলিয়ে যায়।

খবর পেয়ে নিখোঁজদের উদ্ধারে ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার অভিযান শুরু করেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত ফায়ার সার্ভিসের উদ্ধার অভিযান চলমান রয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কাতারের এলএনজি জাহাজে হামলার ঘটনায় তীব্র নিন্দা জানাল সৌদি আরব

বুড়িগঙ্গায় লঞ্চের ধাক্কায় নৌকা ডুবি, নিখোঁজ ২

আপডেট সময় ১২:১৫:৫৩ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬