আকাশ জাতীয় ডেস্ক:
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালাম বলেছেন, চব্বিশের জুলাই আন্দোলনে যাত্রাবাড়ীতে প্রতিরোধ গড়ে না উঠলে শেখ হাসিনা বাহিনীকে প্রতিহত করা যেতো কি না, সে বিষয়ে আমার মনেও প্রশ্ন আছে।
শুক্রবার রাজধানীর যাত্রাবাড়ীতে ‘১৭ জুলাই যাত্রাবাড়ী প্রতিরোধ দিবস’ উপলক্ষে আয়োজিত সমাবেশে তিনি এ কথা বলেন।
আবদুস সালাম বলেন, বিএনপির জন্ম হয়েছে গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য। দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার জন্য, গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক রূপ দিতে পারলেই আমরা সফল হবো।
তিনি বলেন, অনেকেই বিএনপিকে গণতন্ত্রের শত্রু হিসেবে আখ্যা দেয়ার চেষ্টা করছেন। তাদের বলবো, এখনি ধৈর্য হারাবেন না। গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সময় দিতে হবে। সেটার জন্য সুযোগ্য নেতা তারেক রহমানকে সুযোগ দিতে হবে, সহায়তা করতে হবে।
আকাশ নিউজ ডেস্ক 


















