ঢাকা ০১:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজধানীতে গোডাউনে বিস্ফোরণ, ব্যবসায়ী নিহত পাকিস্তানে পিপিপি নেতার বাড়িতে আত্মঘাতী বোমা হামলা, নিহত ১৭ বন্যাকবলিত চট্টগ্রামে জামায়াত আমির, দুর্গতদের মধ্যে ত্রাণ বিতরণ আমাকে থামাতে হলে হত্যা করতে হবে: মমতা রাজধানীর পোস্তগোলা ব্রিজে মোটরসাইকেল দুর্ঘটনায় একজন নিহত কক্সবাজারে বন্যায় ৪০টি ইউনিয়ন প্লাবিত, সর্বোচ্চ সতর্কতা জারি বিএনপি সরকার হাতে হারিকেন ধরিয়ে দিয়েছে: হাসনাত আবদুল্লাহ সায়েদাবাদ হবে শুধু সিটি টার্মিনাল, আন্তঃজেলা বাস যাবে কাঁচপুরে: দক্ষিণ সিটি প্রশাসক সীমান্তে ৭ জনকে পুশইনের প্রচেষ্টা প্রতিহত করল বিজিবি মিথ্যা ও প্রোপাগান্ডায় জামায়াতের কাছে আওয়ামী লীগ শিশু: রাশেদ খাঁন

রাজধানীর পোস্তগোলা ব্রিজে মোটরসাইকেল দুর্ঘটনায় একজন নিহত

আকাশ জাতীয় ডেস্ক: 

রাজধানীর পোস্তগোলা ব্রিজে মোটরসাইকেল দুর্ঘটনায় হুমায়ুন কবির (২৩) নামে একজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন তার বন্ধু সোহেল (২২)।

শুক্রবার (১০ জুলাই) ভোরে এ দুঘটনা ঘটে। নিহত হুমায়ুন কবির মুদি দোকান কর্মচারী।

হাসপাতালে নিয়ে আসা তার আরেক বন্ধু মানিক হাওলাদার বলেন, আমরা একটি হাইয়েস দুটি মোটরসাইকেল নিয়ে বেশ কয়েকজন মিলে, গত রাতে মাওয়া ঘুরতে গিয়েছিলাম। সেখানে ইলিশ খেয়ে পুনরায় ঢাকায় ফেরার পথে, পোস্তগোলা ব্রিজের আমাদের মোটরসাইকেলটিকে পেছন থেকে একটি ট্রাক ধাক্কা দেয়।

এতে হুমায়ুন কবির ও সোহেল মোটরসাইকেল থেকে ছিটকে রাস্তায় পড়ে আহত হয়। সেখান থেকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে সকাল পৌনে ৬টার দিকে কবিরকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহত সোহেলকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মৃতদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজধানীর পোস্তগোলা ব্রিজে মোটরসাইকেল দুর্ঘটনায় একজন নিহত

আপডেট সময় ১১:৪০:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬