ঢাকা ১০:০০ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

নির্ধারিত ১২ ঘণ্টার আগেই কোরবানির বর্জ্য অপসারণ সম্ভব : এলজিআরডি প্রতিমন্ত্রী

আকাশ জাতীয় ডেস্ক: 

রাজধানীতে সরকারের নির্ধারিত ১২ ঘণ্টার আগেই দুই সিটি করপোরেশনে কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম শেষ করা সম্ভব হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

বৃহস্পতিবার ঈদুল আজহার দিন দুপুরে রাজধানীর মিরপুর-১২ নম্বরে বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম পরিদর্শনে এসে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী সারাদেশের সিটি করপোরেশন, পৌরসভা ও উপজেলা পর্যায়ে দুপুর ২টা থেকে কোরবানির বর্জ্য সংগ্রহের কাজ শুরু হয়েছে। নির্ধারিত ১২ ঘণ্টার মধ্যে এসব বর্জ্য অপসারণ করে ভাগাড়ে নেওয়া হবে।

ঢাকা মহানগরীর বিষয়ে মীর শাহে আলম বলেন, দুই সিটিতেই বর্জ্য অপসারণ কার্যক্রম শুরু হয়েছে। আমাদের হাতে রাত ২টা পর্যন্ত সময় রয়েছে। আবহাওয়া ভালো আছে। আমরা বিশ্বাস করি, নির্ধারিত সময়ের আগেই দুই সিটির পরিচ্ছন্নতা কার্যক্রম শেষ করতে পারবো।

তিনি জানান, আগামী দুই দিনও পশু কোরবানি হতে যাওয়ায় পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত থাকবে। এখনো অনেক এলাকায় কোরবানি চলছে এবং সিটি করপোরেশনের কর্মীরা তাৎক্ষণিকভাবে বর্জ্য সংগ্রহ করছেন। এসব বর্জ্য আমিনবাজার ভাগাড়ে নেওয়া হচ্ছে।

প্রতিমন্ত্রী আরও বলেন, উত্তর সিটি করপোরেশনের প্রায় ১৬ হাজার পরিচ্ছন্নতা কর্মকর্তা-কর্মচারী এ কার্যক্রমে কাজ করছেন। এছাড়া বিভিন্ন ধরনের ৭৫২টি যানবাহন বর্জ্য অপসারণ কাজে ব্যবহৃত হচ্ছে।

নগরবাসীর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, সিটি করপোরেশনের দেওয়া ব্যাগে কোরবানির বর্জ্য ফেলবেন এবং নির্ধারিত স্থানে রাখবেন। সেখান থেকে সিটি করপোরেশনের কর্মীরা সংগ্রহ করবেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

নির্ধারিত ১২ ঘণ্টার আগেই কোরবানির বর্জ্য অপসারণ সম্ভব : এলজিআরডি প্রতিমন্ত্রী

আপডেট সময় ০৪:২০:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬