ঢাকা ০৮:১৪ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

রাজধানীতে রাস্তায় জমে থাকা বৃষ্টির পানিতে বিদ্যুৎস্পৃষ্টে ব্যবসায়ীর মৃত্যু

আকাশ জাতীয় ডেস্ক: 

রাজধানীর কদমতলী থানার জুরাইনে রাস্তায় জমে থাকা বৃষ্টির পানিতে হেঁটে যাওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্টে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। তার নাম আনোয়ার হোসেন (৫৫)।

মঙ্গলবার (২৬ মে) দুপুর সাড়ে ১২টার দিকে জুরাইন ঋষিপাড়া মেইন রোডের পাশে এ ঘটনা ঘটে।

আনোয়ার যাত্রাবাড়ী শহীদ ফারুক স্মরণীয় রোডে পরিবার নিয়ে থাকতেন। তার বাবার নাম শাহজাহান মিয়া।

আনোয়ারের আত্মীয় তৈয়ব আলী বলেন, ঋষিপাড়ায় শ্যালকের বাসায় কুরবানির গরু কিনে দিয়ে বাইরে যান। ঋষিপাড়া মেইন রোডের পাশে বৃষ্টির জমে থাকা পানিতে হেঁটে যাওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্টে অচেতন হয়ে পড়েন। তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বলেন, লাশ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আলিবাবায় যুক্ত হলো স্টেপ ফুটওয়্যার, আন্তর্জাতিক বাজারে বাংলাদেশি পণ্যের প্রসার

রাজধানীতে রাস্তায় জমে থাকা বৃষ্টির পানিতে বিদ্যুৎস্পৃষ্টে ব্যবসায়ীর মৃত্যু

আপডেট সময় ০৫:১০:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬