ঢাকা ০৮:২৬ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে গড়ে উঠেছে সশস্ত্র বাহিনী: প্রধানমন্ত্রী মালয়েশিয়া যাওয়ার পথে ট্রলার থেকে উদ্ধার ২৮ যাত্রী সংসদ অধিবেশনে আজ পোশাকশিল্প ও দ্রব্যমূল্য নিয়ে আলোচনা তৃতীয় টার্মিনাল পরিচালনার চূড়ান্ত সিদ্ধান্ত আজ: বেবিচকের জরুরি সভা প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর

মোহামেডানকে হারিয়ে শীর্ষস্থান মজবুত করল বসুন্ধরা কিংস

আকাশ স্পোর্টস ডেস্ক : 

বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে পিছিয়ে পড়ার ধাক্কা সামলে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে মোহামেডান স্পোর্টিং ক্লাবকে ২-১ গোলে হারিয়েছে বসুন্ধরা কিংস।

বৃহস্পতিবার কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে জয় পেয়ে লিগ টেবিলের শীর্ষস্থান আরও শক্ত করল বসুন্ধরা কিংস।

ম্যাচের শুরুতে উজ্জীবিত ফুটবল খেলতে থাকা মোহামেডান ২৮তম মিনিটে এগিয়ে যায় মোজাফ্ফরভের দৃষ্টিনন্দন গোলে। প্রথমার্ধের যোগ করা সময়ে ফয়সাল আহমেদ ফাহিমের গোলের মাধ্যমে সমতায় ফেরে কিংস।

দ্বিতীয়ার্ধে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় বসুন্ধরা কিংস। ৬৮তম মিনিটে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড দোরিয়েলতন গোমেস নাসিমেন্তো গোল করে দলকে এগিয়ে দেন। তার এই গোলেই ম্যাচের ভাগ্য নির্ধারিত হয়ে যায়।

এই জয়ে ১৫ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান আরও শক্ত করল বসুন্ধরা কিংস। দ্বিতীয় স্থানে থাকা আবাহনী লিমিটেডের চেয়ে তাদের ব্যবধান দাঁড়াল ৬ পয়েন্ট। এক ম্যাচ কম খেলে আবাহনীর সংগ্রহ ২৮ পয়েন্ট।

অন্যদিকে নতুন কোচের অধীনে প্রথম হার পাওয়া মোহামেডান ১৭ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের ষষ্ঠ স্থানে রয়েছে। ম্যাচের শেষ দিকে দুই দলই একাধিক সুযোগ তৈরি করলেও আর কোনো গোল না হওয়ায় ২-১ ব্যবধানে জয় নিয়েই মাঠ ছাড়ে বসুন্ধরা কিংস।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেশের বাজারে দুই লাখের নিচে নামল সোনার ভরি

মোহামেডানকে হারিয়ে শীর্ষস্থান মজবুত করল বসুন্ধরা কিংস

আপডেট সময় ০৬:৫৭:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬