ঢাকা ১২:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘মৌলিক জ্ঞান না থাকলে কোচিংয়ে আসা উচিত নয়’:তামিম ইকবাল আপসকামিতা নয়, স্বৈরাচারকে প্রতিহত করার ইতিহাস বিএনপির: জাহিদ হোসেন পটিয়া থানার ২শ গজ সামনে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল হবিগঞ্জে হামলার ঘটনায় ১১ জনের নামে এনসিপির মামলা বর্তমান সরকারের আমলে রাষ্ট্রীয় মদদে কোনো দুর্নীতি গুম খুন হয়নি হবিগঞ্জে গিয়ে মামলা না করে আমরা ফিরব না: এমপি হাসনাত যুব জামায়াত নেতার কাণ্ড; বিধবা নারীকে ধর্ষণের পর গর্ভপাতের অভিযোগ:দল থেকে সদস্যপদ স্থগিত মানবতার মুক্তিতে ইসলামের আদর্শের বিজয়ের বিকল্প নেই: চরমোনাই পীর সব প্রকল্পের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করাই সরকারের লক্ষ্য:জহির উদ্দিন স্বপন হঠাৎ ৬ মুসলিম দেশের যৌথ সামরিক মহড়া, কী বার্তা দিচ্ছে

রাজধানীতে তিন মাসের শিশুকে হত্যার অভিযোগে সৎ বাবা গ্রেফতার

আকাশ জাতীয় ডেস্ক:  

রাজধানীর মিরপুরের দারুসসালাম থানার বর্ধনবাড়ী এলাকায় তিন মাস বয়সী এক শিশুকে শ্বাসরোধে হত্যার অভিযোগে সৎ বাবা অপূর্বকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (১৭ এপ্রিল) ভোরে মর্মান্তিক এ ঘটনা ঘটে। স্থানীয়রা অভিযুক্ত অপূর্বকে আটক করে পুলিশে সোপর্দ করে।

দারুসসালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম জাকারিয়া জানান, ভোরে শিশুটি মায়ের পাশে শুয়ে কান্না করছিল। এ সময় সৎ বাবা অপূর্ব শিশুটির মাকে কান্না থামাতে বলেন এবং না থামলে হত্যা করার হুমকি দেন। পরে শিশুটির কান্না না থামলে অপূর্ব তার মুখ চেপে ধরেন। এতে শ্বাসরোধ হয়ে শিশুটির মৃত্যু হয়। মায়ের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে অপূর্বকে আটক করে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে গ্রেফতার করে এবং শিশুটির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

ওসি আরও জানান, এ ঘটনায় শিশুটির মা রাজিয়া খাতুন বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। প্রাথমিকভাবে জানা গেছে শিশুটির জৈবিক বাবা মাদক মামলায় কারাগারে রয়েছেন। সম্প্রতি অপূর্বকে বিয়ে করে নতুন সংসার শুরু করেছিলেন শিশুটির মা। শিশুটির গ্রামের বাড়ি টাঙ্গাইলে। ঘটনাটি তদন্তাধীন রয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজধানীতে তিন মাসের শিশুকে হত্যার অভিযোগে সৎ বাবা গ্রেফতার

আপডেট সময় ০১:০৫:১১ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬