ঢাকা ০৪:৫৬ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভাঙ্গায় প্রাণঘাতী দুর্ঘটনা: মামলা হয়নি, ব্রেক ফেলকেই কারণ বলছে পুলিশ জলাবদ্ধ মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর দেশের স্বার্থ ক্ষুণ্ন করে আইএমএফের কোনো কর্মসূচিতে সরকার অংশ নেবে না : অর্থমন্ত্রী কানাডার টরন্টোতে বন্দুক হামলায় দুইজন নিহত, আহত ৬ শাহবাগে ফুটপাত থেকে তিন ব্যক্তির মরদেহ উদ্ধার ঢাকার বর্জ্য থেকে বিদ্যুৎ, দুই প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ প্রধানমন্ত্রীর ‘ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা কেন, এখনই ফিরুন’, হাসিনাকে আসিফ নজরুল এক্সপ্রেসওয়ের কাকলী র‍্যাম্পের নিচে জলাবদ্ধতা, সতর্ক করল পুলিশ প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ, বৃত্তি পেল ৭৯২৪৬ শিক্ষার্থী এশার আজানের মাঝেই লুটিয়ে পড়লেন ইমাম, বাঁচানো গেল না

কিছু অধ্যাদেশ নিয়ে বিরোধী দল রাজনীতি করতে চাচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

আকাশ জাতীয় ডেস্ক:

অন্তর্বর্তী সরকারের তড়িঘড়ি করে জারি করা কিছু অধ্যাদেশ নিয়ে বিরোধী দল রাজনীতি করতে চাচ্ছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, গুম, মানবাধিকার, সুপ্রিমকোর্ট সচিবালয় অধ্যাদেশ নিয়ে অংশীজনদের সঙ্গে আলোচনা করে আরও ভালো আইন করা হবে।

রবিবার সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এসব অধ্যাদেশে যা ছিল, সেখানে সবই যে ঠিক ছিলো তা না। আমি নিজেই গুমের শিকার। গুম নিয়ে ভালো আইন হবে। সংসদে বিরোধী দল বেশ কয়েকবার ওয়াকআউট করেছেন। সংসদের বিধি অনুযায়ী সেটা করতেই পারেন। কিন্তু যেসব ইস্যুতে ওয়াকআউট করেছেন তা সঠিক ছিল না। সংসদের বাইরে তার ভুল তথ্য দিয়ে ব্রিফ করেছেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিরোদলীয় সেটা না বুঝেই প্রশ্ন করছে বাকিগুলো কোথায়? তারা যেসব অধ্যাদেশ নিয়ে নোট অব ডিসেন্ট দিয়েছিল, সেগুলো হুবুহু উত্থাপন করা হয়েছে।

তিনি আরও বলেন, জুলাই স্মৃতি জাদুঘরের কিউরেটর স্বেচ্ছায় পদত্যাগ না করলে সেখানে রোজ কেয়ামত পর্যন্ত থাকার বিষয়টি ছিল। তবে সরকার সেটা সংশোধন করেছে। এটা নিয়ে সবাই মিলে আলোচনা করে পরবর্তীতে নতুন বিল আনা যেতে পারে। সংসদে যেসব বিল উত্থাপন হয়নি, তা সংশোধিত আকারে পরবর্তী কোনো অধিবেশনে উপস্থাপন করা হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গণভোট অধ্যাদেশ অনুযায়ী ইসি নির্বাচন করেছে। সংবিধানের ১৪২ অনুচ্ছেদ অনুযায়ী এই গণভোট হয়নি। আমি নিজেই গণভোটের প্রস্তাব করেছি। তখন গণভোট অধ্যাদেশ হয়েছে। সে অনুযায়ী রাষ্ট্রপতি আদেশ জারি করেছেন-যে ক্ষমতা রাষ্ট্রপতির নেই। এ নিয়ে আদালতে রিটও হয়েছে। রাষ্ট্রপতি এমন কোনো আদেশ দিতে পারেন না, যা সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গণভোট অধ্যাদেশ অনুযায়ী গণভোট হয়েছে, এর বৈধতা আছে। নির্বাচন শেষ- এখন তো এ নিয়ে নতুন কোনো আইনের প্রয়োজন নেই। আবার যদি গণভোটের প্রশ্ন আসে, তখন গণভোট হবে।

সংবাদ সম্মেলনে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান ও চিফ হুইপ নুরুল ইসলাম মনিও সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভাঙ্গায় প্রাণঘাতী দুর্ঘটনা: মামলা হয়নি, ব্রেক ফেলকেই কারণ বলছে পুলিশ

কিছু অধ্যাদেশ নিয়ে বিরোধী দল রাজনীতি করতে চাচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় ০৫:৪৫:০৩ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬