ঢাকা ১০:২১ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বায়তুল মোকাররমে ব্যবসায়ীদের সঙ্গে হকারদের সংঘর্ষ

আকাশ জাতীয় ডেস্ক:  

রাজধানীর পল্টনের বায়তুল মোকাররম জাতীয় মসজিদ এলাকায় হকার উচ্ছেদকে কেন্দ্র করে ব্যবসায়ী ও হকারদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয়পক্ষের কয়েকজন আহত হন। গতকাল শনিবার সকাল ১০টার দিকে বায়তুল মোকাররমের দক্ষিণ গেটসংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে।

সংশ্লিষ্টরা জানান, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) গত ৯ এপ্রিল দক্ষিণ গেটের জিপিও লিংক রোডের দুই পাশের ফুটপাতে উচ্ছেদ অভিযান চালায়। ওই সময় দোকানপাট বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়। তবে অভিযানের পরদিন হকাররা আবার সেখানে দোকান বসানোর চেষ্টা করলে স্বর্ণ ব্যবসায়ীরা বাধা দেন। এতে উত্তেজনাকর পরিস্থিতির তৈরি হয়। এরপর গতকাল সকালে বায়তুল মোকাররম স্বর্ণ ব্যবসায়ী সমিতির উদ্যোগে ফুটপাতে থাকা হকারদের দোকানের কাঠের টেবিলসহ বিভিন্ন সরঞ্জাম সরানো শুরু হয়। তখন হকাররা বাধা দেন। একপর্যায়ে দুপক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। ইটপাটকেল ছোড়ার ঘটনাও ঘটে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

বায়তুল মোকাররমে ব্যবসায়ীদের সঙ্গে হকারদের সংঘর্ষ

আপডেট সময় ০৯:৪১:০৫ পূর্বাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬