ঢাকা ০৫:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কে সাংবাদিক তা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় আত্মনিয়োগের আহ্বান জুবাইদা রহমানের থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে সশস্ত্র হামলায় ৫ নিরাপত্তা সদস্যের প্রাণহানি কুমিল্লায় শিশু ঝুমুর ধর্ষণ ও হত্যা: আসামির মৃত্যুদণ্ড চুয়াডাঙ্গায় যাত্রীবাহী বাস উল্টে আহত ২২, তিনজনের অবস্থা গুরুতর রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী ইরান চাইলে মধ্যপ্রাচ্যের সবচেয়ে ধনী দেশ হতে পারতো: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে আসিয়ানের সহযোগিতা চাইলেন পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ থাইল্যান্ডে রপ্তানিযোগ্য পণ্যের বৈচিত্র্য বাড়াতে আগ্রহী : বাণিজ্যমন্ত্রী চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষা ২৭ জুলাই থেকে শুরু

স্ত্রীকে হত্যার পর প্রতিবেশীকে লাশ উদ্ধারে স্বামীর ফোন

আকাশ জাতীয় ডেস্ক: 

গাজীপুরের শ্রীপুরে স্ত্রীকে হত্যার পর লাশ উদ্ধারের জন্য প্রতিবেশীকে ফোন করে অনুরোধ করেছেন এক স্বামী। পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে তালাবদ্ধ ঘর থেকে ঝর্ণা আক্তার নামে এক নারীর লাশ উদ্ধার করে পুলিশ।

শনিবার (১১ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে শ্রীপুর পৌরসভার বেড়াইদেরচালা গ্রামের জংলাপাড়া এলাকায় মাসুদ মিয়ার বাড়ি থেকে ওই নারীর লাশ উদ্ধার করা হয়।

নিহত ঝর্ণা আক্তার (১৮) একই এলাকার হামিদুল ইসলামের মেয়ে। দুই বছর আগে পারিবারিক অমতে অপু নামে এক যুবককে বিয়ে করেন তিনি। বিয়ের পর থেকে স্বামীকে নিয়ে জংলাপাড়া এলাকায় ভাড়া বাসায় বসবাস করছিলেন।

নিহতের বাবা হামিদুল ইসলাম জানান, পারিবারিক সিদ্ধান্তের বাইরে গিয়ে বিয়ে করায় ঝর্ণার সঙ্গে পরিবারের যোগাযোগ ছিল না। স্বামী অপু তাকওয়া পরিবহনের একটি মিনিবাসের চালক ছিলেন বলে তারা জানতেন।

বাড়ির মালিক লাভলী আক্তার জানান, শনিবার সন্ধ্যায় ঝর্ণার স্বামী অপু তাদের পূর্বের বাসার প্রতিবেশী তানিয়াকে মোবাইল ফোনে ঝর্ণার মৃত্যুর খবর দেন। তানিয়া দ্রুত ঘটনাস্থলে এসে বিষয়টি নিশ্চিত হন এবং পরে পুলিশকে খবর দেওয়া হয়।

শ্রীপুর থানার ওসি মোহাম্মদ নাছির আহমদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘরের তালা ভেঙে লাশ উদ্ধার করে। লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কে সাংবাদিক তা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী

স্ত্রীকে হত্যার পর প্রতিবেশীকে লাশ উদ্ধারে স্বামীর ফোন

আপডেট সময় ১১:০৫:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬