ঢাকা ১০:২২ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

পায়ুপথে পাওয়া গেলো ২৪ প্যাকেট ইয়াবা

আকাশ জাতীয় ডেস্ক:

কুমিল্লায় পেটের ভেতরে মাদক পাচারকালে আব্দুল হাকিম নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আদর্শ সদর উপজেলার আলেখারচর এলাকা থেকে শনিবার ভোরে তাকে গ্রেপ্তার করে হাইওয়ে পুলিশ।

পরে পুলিশের কৌশলে ওই মাদক কারবারির পায়ুপথে একের পর এক বেরিয়ে আসে স্কচটেপে মোড়ানো ২৪টি ইয়াবার প্যাকেট, যার প্রতিটি প্যাকেটে ৫০টি করে ইয়াবা ছিল। গ্রেপ্তার আব্দুল হাকিম কক্সবাজারের টেকনাফ উপজেলার দেলার ২৪ নম্বর ক্যাম্পের মৃত আলী আকবরের ছেলে।

জানা গেছে, মাদক পাচারকারী আব্দুল হাকিম (৪০) শনিবার ভোরে কুমিল্লার আদর্শ সদর উপজেলার আলেখারচর এলাকার চক্ষু হাসপাতালের গলির মুখে মহাসড়কের ঢাকামুখী লেনের পাশে সন্দেহজনকভাবে ঘুরাফেরা করছিল। এসময় পুলিশ সন্দেহভাজন হিসেবে তাকে আটক করে দেহ তল্লাশী করে।

পরে পেটে চাপ দিলে আব্দুল হাকিম পুলিশকে জানান, তার পেটের ভেতর অভিনব কায়দায় ইয়াবা লুকিয়ে রাখা। পরে তাকে একটি টয়লেটে নিয়ে গেলে নিজেই তার পায়ুপথে স্কচটেপ মোড়ানো ২৪টি গোলাকার প্যাকেটে ১ হাজার ২০০ ইয়াবা বের করে।

ময়নামতি হাইওয়ে ক্রসিং থানার ইনচার্জ আবুল বাশার জানান, গ্রেপ্তার মাদক কারবারি টেকনাফ থেকে ইয়াবা কিনে অভিনব কায়দায় তার পায়ুপথ দিয়ে পেটে ঢুকিয়ে অজ্ঞাতপরিচয় বিভিন্ন বাসে করে ঢাকা যাওয়ার চেষ্টা করছিল। কুমিল্লায় নেমে অন্য একটি বাসের জন্য অপেক্ষা করছিল। তার বিরুদ্ধে মাদক আইনে কোতোয়ালি থানায় মামলা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

পায়ুপথে পাওয়া গেলো ২৪ প্যাকেট ইয়াবা

আপডেট সময় ০৫:২৫:৪৮ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬