ঢাকা ১০:৩৪ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

একাদশ শ্রেণিতে ৬ হাজার টাকা ভর্তি সহায়তা পাবেন যেসব শিক্ষার্থীরা

আকাশ জাতীয় ডেস্ক:

২০২৫-২৬ শিক্ষাবর্ষে উচ্চ-মাধ্যমিক ও সমমান পর্যায়ে (একাদশ ও আলিম ১ম বর্ষ) ভর্তিকৃত আর্থিক অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের এককালীন ৬ হাজার টাকা করে ভর্তি সহায়তা দেবে সরকার।

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের মাধ্যমে এই সহায়তা পেতে আগামী ১২ এপ্রিল সকাল ৯টা থেকে আবেদন করতে পারবেন শিক্ষার্থীরা। প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত সচিব) স্মৃতি কর্মকার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, কারিগরি শিক্ষা অধিদপ্তর এবং মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের অধীনে দেশের সব সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে একাদশ ও আলিম ১ম বর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীরা এই সহায়তার জন্য যোগ্য বিবেচিত হবেন।

আগামী ৩০ এপ্রিল ২০২৬ রাত ১১:৫৯ মিনিট পর্যন্ত অনলাইনে (https://www.eservice.pmeat.gov.bd/admission) আবেদন প্রক্রিয়া সচল থাকবে।

আবেদনের যোগ্যতা ও শর্তাবলি সম্পর্কে বিজ্ঞপ্তিতে বলা হয়, ভর্তি সহায়তা পাওয়ার জন্য শিক্ষার্থীর পূর্বের শ্রেণিতে ন্যূনতম ৬০ শতাংশ নম্বর অথবা জিপিএ ৫.০০ এর ক্ষেত্রে ৩.৫০ থাকতে হবে।

এতে বলা হয়েছে, অভিভাবকের বার্ষিক আয় হতে হবে ৩ লাখ টাকার কম। এছাড়া এতিম, প্রতিবন্ধী, বীর মুক্তিযোদ্ধার সন্তান এবং ২০তম গ্রেডের সরকারি কর্মচারীদের সন্তানদের আবেদনের ক্ষেত্রে প্রয়োজনীয় প্রমাণ আপলোড করতে হবে।

আবেদনের সঙ্গে স্থানীয় জনপ্রতিনিধির ‘হতদরিদ্র’ সনদ, প্রতিষ্ঠান প্রধানের প্রত্যয়নপত্র, জন্মনিবন্ধন, পিতা-মাতার এনআইডি এবং অনলাইন ব্যাংক অ্যাকাউন্টের তথ্যের স্পষ্ট কপি আবশ্যিকভাবে সংযুক্ত করতে হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পুরো কার্যক্রমটি অনলাইনভিত্তিক হওয়ায় আবেদনের কোনো হার্ডকপি সরাসরি ট্রাস্টে পাঠানোর প্রয়োজন নেই। প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদন করার পর একটি উচ্চপর্যায়ের কমিটি তা যাচাই-বাছাই করবে। এরপর চূড়ান্তভাবে নির্বাচিত শিক্ষার্থীদের অনুকূলে ৬ হাজার টাকা সরাসরি শিক্ষার্থী বা অভিভাবকের অনলাইন ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে।

সহায়তা সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য অফিস চলাকালীন হেল্পলাইন নম্বরে (০১৭৭৮৯৫৮৩৫৬, ০১৭৭৮৯৬৪১৫৬) যোগাযোগ করা যাবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

একাদশ শ্রেণিতে ৬ হাজার টাকা ভর্তি সহায়তা পাবেন যেসব শিক্ষার্থীরা

আপডেট সময় ১১:৪০:০৬ পূর্বাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬