ঢাকা ০৪:৫৭ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভাঙ্গায় প্রাণঘাতী দুর্ঘটনা: মামলা হয়নি, ব্রেক ফেলকেই কারণ বলছে পুলিশ জলাবদ্ধ মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর দেশের স্বার্থ ক্ষুণ্ন করে আইএমএফের কোনো কর্মসূচিতে সরকার অংশ নেবে না : অর্থমন্ত্রী কানাডার টরন্টোতে বন্দুক হামলায় দুইজন নিহত, আহত ৬ শাহবাগে ফুটপাত থেকে তিন ব্যক্তির মরদেহ উদ্ধার ঢাকার বর্জ্য থেকে বিদ্যুৎ, দুই প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ প্রধানমন্ত্রীর ‘ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা কেন, এখনই ফিরুন’, হাসিনাকে আসিফ নজরুল এক্সপ্রেসওয়ের কাকলী র‍্যাম্পের নিচে জলাবদ্ধতা, সতর্ক করল পুলিশ প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ, বৃত্তি পেল ৭৯২৪৬ শিক্ষার্থী এশার আজানের মাঝেই লুটিয়ে পড়লেন ইমাম, বাঁচানো গেল না

শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনের নির্বাচন বাতিল করতে হবে: পরওয়ার

আকাশ জাতীয় ডেস্ক:

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনের নির্বাচন বাতিল করতে হবে। কোনো দলীয় সরকারের অধীনে নির্বাচন সুষ্ঠু হবে না, যা আবারও প্রমাণিত হয়েছে। বিএনপি যে পথে হাঁটছে, তা দেশকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে।

শুক্রবার (১০ এপ্রিল) বায়তুল মোকাররমে জুমার পর জামায়াতের বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।

শেরপুর-৩ এবং বগুড়া-৬ আসনের নির্বাচনে ব্যাপক ভোট ডাকাতি, কেন্দ্র দখল, জাল ভোট, নেতাকর্মীদের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ তুলে এ বিক্ষোভ সমাবেশ ও মিছিলের কর্মসূচি ঘোষণা করে জামায়াত।

গোলাম পরওয়ার বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা না থাকলেও সব আগের মতোই আছে। গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে ভোট চাইলেও বিএনপি এর পক্ষে ছিল না। এর মধ্য দিয়ে বিএনপি মুনাফিকের পরিচয় দিয়েছে।

বিএনপি ক্ষমতাকে কাজে লাগিয়ে জনগণের আকাঙ্ক্ষাকে বাতিল করতে চাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, সংসদে জুলাই সনদ অক্ষরে অক্ষরে মানার কথা বললেও গণভোট মানেন না তারা। গণভোটে ৫০ এর কাছে ৭০ বিজয়ী হয়েছে। ‘হ্যাঁ’তে ভোট দিয়ে, না বাস্তবায়ন করা মানেই হলো জনগণের সঙ্গে প্রতারণা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভাঙ্গায় প্রাণঘাতী দুর্ঘটনা: মামলা হয়নি, ব্রেক ফেলকেই কারণ বলছে পুলিশ

শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনের নির্বাচন বাতিল করতে হবে: পরওয়ার

আপডেট সময় ০৩:৫০:২১ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬